HomeScrollWAVES Film Bazaar-এ প্রথমবার পশ্চিমবঙ্গ: চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা তুলে ধরলেন মন্ত্রী পূর্ণিমা

WAVES Film Bazaar-এ প্রথমবার পশ্চিমবঙ্গ: চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা তুলে ধরলেন মন্ত্রী পূর্ণিমা

ছবির শুটিংয়ের অনুমোদন যাতে দ্রুত পাওয়া যায়, সেদিকে সরকার বিশেষ নজর দিচ্ছে, মত মন্ত্রীর

ওয়েব ডেস্ক: গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-এর গুরুত্বপূর্ণ অঙ্গ WAVES Film Bazaar-এ আজ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন বিভাগের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিধায়ক ড. হিরণ চট্টোপাধ্যায়।

বাজারের পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নে আসা প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্র নির্মাতাদের সামনে রাষ্ট্রমন্ত্রী রাজ্যের প্রস্তাবিত চলচ্চিত্র নীতির কথা তুলে ধরেন। তিনি জানান, ছবির শুটিংয়ের অনুমোদন যাতে দ্রুত পাওয়া যায়, সেদিকে সরকার বিশেষ নজর দিচ্ছে। এ ছাড়া নির্মাতাদের জন্য প্রস্তাবিত ভর্তুকি এবং রাজ্যে চলচ্চিত্র শিল্পের বিকাশে সরকারের নানা উদ্যোগ ও সম্ভাবনার কথাও তিনি বিস্তারিত বলেন।

অনুষ্ঠানে অন্য অংশগ্রহণকারী রাজ্যের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন রাষ্ট্রমন্ত্রী। সেখানে প্রতিটি রাজ্যের চলচ্চিত্র নীতি, পরিকাঠামো এবং শিল্পের উন্নয়নে নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন:

‘বাহুবলী ২’, ‘পুষ্পা ২’-কে টেক্কা! বিশ্ব বক্স অফিসে ১,৫০০ কোটির মাইলফলক ছুঁল ‘রামায়ণ’

রাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রথমবার পশ্চিমবঙ্গ জাতীয় স্তরের এই গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বাজারে অংশ নিল। রাজ্যের এই অংশগ্রহণ ঘিরে বিভিন্ন রাজ্যের চলচ্চিত্রপ্রেমী, প্রযোজক ও নির্মাতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও আগ্রহ দেখা গিয়েছে।

তাঁর মতে, এই মঞ্চ বাংলার চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ এবং শুটিংয়ের উপযুক্ত গন্তব্য হিসেবে পশ্চিমবঙ্গকে দেশের কাছে আরও ভালোভাবে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। চলচ্চিত্র শিল্পের মাধ্যমে রাজ্যের সংস্কৃতি ও পর্যটনও নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments