নয়াদিল্লি: প্রশাসক হিসেবে ২৫ বছর পুরণ করে উন্নত ও শক্তিশালী ভারতকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার জাতির উদ্দেশে ভাষণে বিকশিত ভারত ও উন্নত রাষ্ট্রের লক্ষ্য বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। বুধবার তাঁর মুখে বার বার শোনা গেল ‘উই উইল ডু ইট’।
দীর্ঘ ভাষণে মোদী জানান, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবেন। মোদী জানান, আগামী দিনে তৃতীয় বিশ্বের অর্থনীতি হিসেবেও আত্মপ্রকাশ করবে দেশ। নাম না করে পাকিস্তানকে আবারও সার্জিক্যাল স্ট্রাইক থেকে অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দেন মোদি। বলেন, ঘর মে ঘুসকে মারা।তিনি বলেন, জঙ্গিদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। এখন এক শক্তিশালী ভারত দেখছে বিশ্ব। যেখানে আমরা ঘরে ঢুকে মেরেছি। নতুন ভারতে সন্ত্রাসের কোনও জায়গা নেই।’
তাঁর গলায় উঠে এল মাওবাদ মুক্ত ভারতের কথা। ৩৭০ ধারা প্রত্যাহার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি স্পষ্ট করলেন। তিনি বলেন, ভারত অলিম্পিকস আয়োজন করবে, মহাকাশে যাবেন ভারতীয় নভশ্চরেরা। মোদী যথন এই লক্ষ্যমাত্রাগুলির কথা বলছেন, তখন সামনে উপবিষ্ট দর্শকেরা ‘উই উইল ডু ইট’ স্লোগান দিতে থাকেন। ভাষণে উন্নত দেশ গড়তে ৬টি লক্ষ্যমাত্রা বেঁধে দেন মোদি। ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত। বিশ্বের সেরা তিন অর্থনীতির দেশে পরিণত করা হবে ভারতকে। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রতিটি ক্ষেত্রে দেশকে স্বাবলম্বী করে তোলার,কথা জানান নমো।




