ওয়েব ডেস্ক: আজকে বৃহস্পতিবার। কীভাবে দিন কাটবে সকল জাতক জাতিকাদের, জানুন
মেষ : কর্মক্ষেত্রের যোগাযোগগুলো উৎসাহিত করবে। অর্থলাভের পক্ষে অনুকূল দিন। বাঁধা মাইনের চাকুরিয়াদেরও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। প্রিয় ও বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। কথা রক্ষার্থে অর্থব্যয়। অন্যের বাড়িতে আতিথ্য গ্রহণ। কোনও আনন্দদায়ক সংবাদলাভ। কোনও গুণের জন্য প্রশংসা লাভ।
বৃষ: শারীরিক ও মানসিক উৎকণ্ঠাসহ কর্মক্ষেত্র থাকবে ঝঞ্ঝাট ও উত্তেজনাপূর্ণ। কোনও নতুন সমস্যা সৃষ্টি। আশাতীত অর্থলাভে বাধা কিন্তু ব্যয় বাড়বে প্রবল। পারিবারিক কিংবা পরিচিতের ব্যাপারে অশান্তি ও দুর্ভাবনা দেখা দেবে। অপ্রত্যাশিত সামান্য অর্থ কিংবা কোনও দ্রব্যলাভ হবে।
মিথুন: কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক দুশ্চিন্তা। নতুন কোনও যোগাযোগ আসতে পারে। দুশ্চিন্তার মধ্যে দিয়ে অর্থ আসবে। কোনও ঘটনা কিংবা অবাঞ্ছিত কথায় মানসিক প্রফুল্লতা নষ্ট হতে পারে।
কর্কট: কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝঞ্ঝাট দেখা দেবে। অর্থাগমের পথ সুপ্রসন্ন। গৃহে বা বন্ধু স্থানীয় কারও সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি। কোনও গুণের জন্য সমাদর পাবেন। মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বৃদ্ধি। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ।
সিংহ: দিনটা শুভাশুভ মিশ্রিত। শারীরিক ও মানসিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। পূর্ব পরিচিত ব্যক্তির সাক্ষাৎলাভ হবে। কোনও শুভ সংবাদ পাবেন। আয় সামান্য বাড়বে ও অপ্রত্যাশিত অর্থলাভ হবে। কর্মক্ষেত্রে কোনও ঝঞ্ঝাট দেখা দিতে পারে। নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে।
কন্যা: ছোটখাটো ঘটনা সাময়িক উদ্বেগসূচক হলেও দিনটা আনন্দবর্দ্ধক। অযাচিত অর্থলাভ। গৃহে অতিথির আগমন ব্যয় বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা দেখা দিতে পারে। আয়ের ক্ষেত্রে কিছুটা ভাটা পড়বে। শরীর ও মনের উপর চাপ পড়বে। কোনও কথায় অযথা বচসার সৃষ্টি হতে পারে। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।
তুলা: মানসিক প্রফুল্লতার মধ্যে দিনটা অতিবাহিত হলেও শেষভাগে কোনও ঘটনা মানসিক বিষণ্ণতা আনতে পারে। আর্থিক অবস্থা শুভ। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা ও নতুন সমস্যা দেখা দিতে পারে। শারীরিক আমেজ নষ্ট হবে। অপ্রত্যাশিত দ্রব্য কিংবা কিছু অর্থ হাতে আসবে। কর্মে অনিচ্ছা প্রকাশ পাবে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। হঠাৎ কোথাও বেড়াতে যেতে পারেন।
বৃশ্চিক: কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা। শরীর বিপাকে ফেলতে পারে। তুলনামূলকভাবে ব্যবসায়ীদের আয় বাড়বে। কোনও ব্যাপারে বচসা। পুরনো আশা ব্যর্থ হতে পারে। কোনও দ্রব্য উপহার হিসাবে পেতে পারেন। গৃহে নতুন অতিথির আগমন ঘটবে। হঠাৎ কোথাও যেতে পারেন।
ধনু: দিনটি মিশ্র যাবে। মনের জোর রাখতে হবে। প্রফুল্ল থাকলে অনেক কাজ সহজ হবে। আর্থিক উন্নতি হতে পারে।
মকর: আয়ের ক্ষেত্রে সামান্য উৎসাহবর্দ্ধক দিন। কর্মক্ষেত্র, শরীর ও মন হতাশার সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলার সৃষ্টি হতে পারে। অযথা অর্থ ব্যয়। কোনও পূর্ব পরিকল্পনা হঠাৎ বানচাল হতে পারে। নিজ ভুলে অর্থ কিংবা দ্রব্য ক্ষতির সম্ভাবনা। কোনও সুখবর পাবেন। হঠাৎ কোথাও বেড়াতে যাবেন। কোনও নতুন দ্রব্য লাভ কিংবা কেনাকাটা হবে। প্রেম প্রীতির ক্ষেত্রে অভিমানজনিত অশান্তি ভোগ করতে হবে।
কুম্ভ: পূর্বের কোনও ঘটনার জের মানসিক ব্যাঘাত ঘটাবে। আইন সংক্রান্ত ঝামেলা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্র ও আর্থিক ব্যাপারে দিনটা উৎসাহ বৃদ্ধি করবে। কথা রক্ষার্থে অর্থ ব্যয়। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। মানসিক উত্তেজনা বৃদ্ধি। কোনও অস্বস্তিকর সংবাদ পেতে পারেন।
মীন: দিনটা আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে কাটবে, তবে শারীরিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। মানসিক উদ্বেগ দেখা দেবে। পূর্ব পরিচিত ব্যক্তির সাক্ষাৎ লাভ হবে। কোনও শুভ সংবাদ পাবেন। অযথা অর্থব্যয় হলেও হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হবে। কোনও পরিকল্পনা আশাভঙ্গ করবে। সম্মান বৃদ্ধি ও গুণের জন্য প্রশংসিত হবেন।




