HomeTop Newsআকাশজুড়ে মেঘের ঘনঘটা, বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়

আকাশজুড়ে মেঘের ঘনঘটা, বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়

বাংলার উপর ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও, ফের দুর্যোগে আশঙ্কা করা হচ্ছে

ওয়েব ডেস্ক : বাংলার উপর ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও, ফের দুর্যোগে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এক দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজকের রাশিফল: কেমন কাটবে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের দিন

আরও জানা গিয়েছে, ৩১ অক্টোবর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে শুধু দক্ষিণ বঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৩০ অক্টোবর উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments