HomeScrollটাইগার শ্রফের ঘটনায় মূল অভিযুক্ত অনীল পণ্ডিতকে পলাতক ঘোষণা

টাইগার শ্রফের ঘটনায় মূল অভিযুক্ত অনীল পণ্ডিতকে পলাতক ঘোষণা

কে অনীল পণ্ডিত?

ওয়েব ডেস্ক: বলি অভিনেতা টাইগার শ্রফের উপর হামলার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে ফের উঠে এসেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এই ঘটনার পিছনে যুক্ত থাকার কথা স্বীকার করেছে এই গ্যাংয়ের সদস্য অনীল পণ্ডিত নামে একজন। তাকে ইতিমধ্যেই পলাতক হিসেবে ঘোষণা করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই হামলার জন্য ক্যালিফোর্নিয়া থেকে ষড়যন্ত্র এবং আর্থিক সাহায্য করা হয়েছিল। ইতিমধ্যেই এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, প্রাক্তন এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যা মামলায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য শুভম লোনকার এবং অনমোল বিষ্ণোইকেও পলাতক অভিযুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছিল। তেমনই এবার তদন্তে উঠে এসেছে, অভিনেতার বাড়িতে গুলি চালানোর পরিকল্পনা এবং এই অভিযানের জন্য অর্থের জোগান দেওয়ার ক্ষেত্রে অনীল পণ্ডিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। হরিয়ানা থেকে গ্রেফতার হওয়া অভিযুক্ত সমীর পণ্ডিতের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তার।

 

সূত্রের খবর, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-এক্সটরশন সেল (এইসি) বৃহস্পতিবার গভীর রাতে ধৃত শুটার রেহান, ঋতিক এবং ফুল সিংকে নিয়ে গিয়েছিল হামলার অনুশীলন করার স্থানে। ১৭ অক্টোবর রেহান, ফুল সিং এবং ঋতিক ববিতা ও রাধার কাছ থেকে অস্ত্র নিয়েছিল। এরপরেই তারা গুলি চালানোর অনুশীলন করতে জঙ্গলে যায়। ৪০০ টাকা দিয়ে অটোরিকশা ভাড়া করেছিল বলে জানা গিয়েছে।

 

কে এই অনীল পণ্ডিত?

অনীল পণ্ডিতকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একজন অন্যতম সদস্য। হরিয়ানার বাসিন্দা হলেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিজের কাজকর্ম পরিচালনা করেন। তদন্তকারীদের সন্দেহ, বাইরে থেকেই গোটা কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। ভারতের একাধিক রাজ্যে গুলি চালানো এবং অপরাধের সঙ্গে তার যোগসূত্র রয়েছে। বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম একজন সদস্য হিসেবে পরিচিত অনীল। তাঁর কার্যকলাপ কানাডা, থাইল্যান্ড ও দুবাইসহ বিভিন্ন স্থানের একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে।

 

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments