Homeবিনোদনভয়াবহ স্মৃতি কাটিয়ে শুটিং শুরু করতে চলেছেন টাইগার

ভয়াবহ স্মৃতি কাটিয়ে শুটিং শুরু করতে চলেছেন টাইগার

নিরাপত্তায় বাড়তি সতর্কতা

ওয়েব ডেস্কঃ সম্প্রতি মুম্বইয়ের জুহুতে এক ফুটবল মাঠ থেকে বেরনোর মুখে বন্দুকবাজের শিকার হয়েছিলেন টাইগার শ্রফ। গুলিবর্ষণের ভয়াবহ স্মৃতি কাটিয়ে দ্রুত শুটিং শুরু করতে চলেছেন তিনি। সূত্রের খবর, দীপাবলি কাটিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে নিজের আসন্ন ছবি ‘লাগ যা গালে’-র শুটিং শুরু করে দিতে চলেছেন টাইগার। তবে নিরাপত্তার কারণে তাঁর যাতায়াত ও শুটিং লোকেশন সম্পূর্ণ গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে জ্যাকি পুত্র পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন।অভিনেতার নিরাপত্তা সুনিশ্চিত করতেই তাঁর দৈনিক সময়সূচি ও লোকেশন গোপন রাখা হচ্ছে। আততায়ীদের নজর এড়াতে সাধারণের অগোচরেই হবে পরবর্তী ধাপের শুটিং। সেটে প্রবেশাধিকার অত্যন্ত নিয়ন্ত্রিত রাখা হবে এবং অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে বলে সূত্রের খবর। টাইগারের যাতায়াতের রুট বা অবস্থান সম্পর্কিত তথ্য মাত্র কয়েকজন নির্দিষ্ট ব্যাক্তিই জানতে পারবেন।

রাজ মেহতা পরিচালিত এই বিগ বাজেটের অ্যাকশন ছবিটি শুটিং চলতি বছরের জানুয়ারি মাসেই শুরু হয়। এবছর এপ্রিলেই শুটিং শেষ হওয়ার কথা ছিল। তবে সহ অভিনেতা লক্ষ্য-র অপর এক ছবি ‘চাঁদ মেরা দিল’-এর জন্য চুলের ছাঁট ও লুকের পরিবর্তনের কারণে শুটিং অক্টোবরের শেষ পর্যন্ত পিছিয়ে যায়। আর এই অক্টোবরেই ঘটে টাইগারের উপর প্রাণঘাতী হামলা। ঘটনার তদন্তে নেমে জানা যায়, ধৃত আততায়ীদের মূল নিশানায় প্রথম ছিলেন বলিউড সুপারস্টার আমির খান। কিন্তু আমিরকে না পেয়ে তারা টাইগার শ্রফের উপর হামলা চালায়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments