HomeTop Newsআজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ নাকি অপ্রত্যাশিত আর্থিক উন্নতি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ নাকি অপ্রত্যাশিত আর্থিক উন্নতি

দেখে নিন আজ কেমন কাটবে দিন?

ওয়েব ডেস্ক: ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ষষ্ঠীতে মায়ের বোধন। এই দিন কেমন কাটবে সকল রাশির জাতক জাতিকাদের?

মেষ : কর্মক্ষেত্র সম্পর্কে প্রছন্ন উদ্বেগ থাকলেও সামান্য আয় বাড়বে। কোনও সুযোগ অযাচিত ভাবে আসতে পারে। অপ্রত্যাশিত আর্থিক উন্নতি হবে। বুদ্ধি দোষে ক্ষতি। কোনও শুভ সংবাদলাভ।

বৃষ : কর্ম ও আর্থিক ক্ষেত্র আগের তুলনায় ভালো। তবে সমস্ত কাজেই একটা অযথা উৎকণ্ঠা বিব্রত করে রাখবে। নতুন কোনও পরিকল্পনা মাথায় আসতে পারে। যা কিছু করবেন ভেবে করবেন, করার আগে তলিয়ে দেখে নেবেন। পারিবারিক ও পারস্পরিক ঝুটঝামেলা যতটা সম্ভব এড়িয়ে চলুন – নইলে মানসিক অশান্তিতে ভুগবেন।

মিথুন : দিনের অধিকাংশ সময় শারীরিক অস্বস্তিবোধ করবেন। থাকবে মানসিক উদ্বেগ ও অশান্তি। দুশ্চিন্তার মধ্যে সামান্য আর্থিক উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি পেলেও কর্মক্ষেত্রে থাকবে হতাশাপূর্ণ।

কর্কট : নিঃসন্দেহে কমবেশি আয় বৃদ্ধি। তবে মানসিক দুশ্চিন্তা কমবে না। কর্মক্ষেত্রের পরিবেশ বাধা মুক্ত। অপ্রত্যাশিত কোনও সহযোগিতা কিংবা অর্থলাভ। কোনও ব্যাপারে উৎসাহিত হবেন। মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যে কাটবে।

সিংহ : কর্মক্ষেত্রে উৎসাহবর্দ্ধক কোনও যোগাযোগ আসবে। আয় বৃদ্ধি এবং সামান্য আর্থিক উন্নতি হবে। কোনও কাজের ব্যাপারে প্রশংসিত হবেন। মানসিক চাপ সামান্য কমবে। কোথাও নিমন্ত্রণ রক্ষার্থে যেতে পারেন। বাড়িতে আত্মীয় কিংবা বন্ধুর আসতে পারে।

কন্যা : দিনটা আনন্দদায়ক হলেও
মানসিক শান্তি নষ্ট হবে। কেউ অকারণে দোষারোপ করবে ও ভুল বুঝবে। মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বাড়বে। কোনও বন্ধু কিংবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন। কারও কথা রক্ষা করতে হবে। স্বজন বিষয়ে উদ্বেগ ও মতবিরোধ দেখা দেবে।

তুলা : কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা দেখা দিলেও আয়ের ক্ষেত্র বাড়বে। শরীর ও মনের উপর একটানা চাপ থাকবে। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্যলাভ হবে। বাড়িতে নতুন ব্যক্তি কিংবা আত্মীয়ের আসবে ও ব্যয় বৃদ্ধি পাবে। কোনও যোগাযোগ কিংবা সংবাদ উৎফুল্লতা বাড়বে। প্রেমপ্রীতিরক্ষেত্র নৈরাশ্যজনক ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।

বৃশ্চিক : মানসিক চাপ ও চঞ্চলতা বাড়লেও কাজ ও আর্থিক ক্ষেত্র কিছুটা আশার আলো দেখাবে। নতুন যোগাযোগ ও আগের তুলনায় সামান্য আয় বৃদ্ধি পাবে। সামান্য কথা নিয়ে বচসা ও ঝগড়া সৃষ্টি হবে। কোনও সুসংবাদ পাবেন।

ধনু : মন ও কর্মক্ষেত্রের দিক থেকে একটা অতৃপ্তি দেখা দেবে। তবে আগের তুলনায় আয় বৃদ্ধি ও আর্থিক যোগাযোগ বজায় থাকবে। উৎসাহবর্দ্ধক কোনও সংবাদ কিংবা যোগাযোগ আসবে। অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। স্পষ্টবাদিতা ও জেদি মনোভাব অন্যের সমালোচনার খোরাক করতে পারে।

মকর : দেহ ও মন উভয়ই অস্বস্তিসূচক। কর্ম ও আর্থিক ক্ষেত্র দুশ্চিন্তায় ফেলবে। সামান্য অর্থ হাতে এলেও কোনও দ্রব্য বা অর্থ ক্ষতি হতে পারে।কোনও যোগাযোগ উদ্দীপনা বৃদ্ধি করতে পারে। নতুন দ্রব্য লাভ ও কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।

কুম্ভ : সামান্য আয় বৃদ্ধি পেলেও মনকে কর্ম ও আর্থিক বিষয়ে একটা উদ্বেগ অধিকাংশ সময় বিষাদাচ্ছন্ন করে তুলবে। কারও অপ্রীতিভাজন ও অন্যের ভুল বুঝে দোষারোপ করতে পারে। পারিবারিক কারণে মনোমালিন্য ও কোনও ঘটনা মানসিক শান্তি নষ্ট করবে।

মীন : কর্মক্ষেত্রে নতুন সামান্য ঝঞ্ঝাট দেখা দিতে পারে। তবে নতুন যোগাযোগের পক্ষে ভালো দিনটা। সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ বৃদ্ধি পাবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে। শারীরিক দিক থেকে বিব্রত বোধ করবেন। কোনও আমন্ত্রণ রক্ষা ও শুভকর্মে অংশগ্রহণ করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments