HomeTop Newsআজকের রাশিফল: মন থেকে সন্দেহ দূর করতে হবে, দ্বন্দ্ব কাটাতে হবে

আজকের রাশিফল: মন থেকে সন্দেহ দূর করতে হবে, দ্বন্দ্ব কাটাতে হবে

আজ দশমী। কেমন কাটবে মেষ থেকে মীন রাশির জাতক-জাতিকাদের দিন

ওয়েব ডেস্ক: আজ দশমী। কেমন কাটবে মেষ থেকে মীন রাশির জাতক-জাতিকাদের দিন।

মেষ: দিনের অধিকাংশ সময় অস্থিরতার মধ্যে দিয়ে কাটবে। কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা থাকবে। সামান্য আয় বাড়লেও ব্যয় কমবে না। স্বজন কলহ।

বৃষ: কর্মক্ষেত্র সম্পর্কে প্রছন্ন উদ্বেগ ও দুশ্চিন্তা থাকলেও আর্থিক উন্নতি ও নতুন যোগাযোগ উৎসাহিত করবে। অপ্রত্যাশিত যোগাযোগে অর্থ হাতে আসবে। আপনার সঙ্গে কেউ বিরুদ্ধাচরণ করবে। কোনও বিলাসিতার দ্রব্য কেনাকাটা। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য উপকার করতে পারে।

মিথুন: অবিশ্বাসী ও সন্দেহবাতিক মনোভাব ক্ষতি করতে পারে। শারীরিক মানসিক, আর্থিক পারিবারিক, কর্ম ও আয়ের ক্ষেত্রে বিপর্যয় বলে মনে হবে। কোনও ঘটনায় অপমানসূচক কথা শুনতে পারেন। শুভ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হঠাৎ কোনও যোগাযোগ এলেও বাস্তবায়িত হওয়ার আশা কম।

কর্কট: দ্বন্দ্বপূর্ণ মানসিক অবস্থা কাজকর্মের ক্ষতি করতে পারে। টুকটাক অর্থাগম হলেও ব্যয় বাড়বে। শারীরিক অবস্থা ভাল থাকবে না। কোনও প্রচেষ্টায় আশাহত। মানসিক শান্তি নষ্ট। কোনও বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যলাভ।

সিংহ: কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা বা সমস্যা দেখা দিতে পারে। নতুন কোনও যোগাযোগ আসলেও আর্থিক দিক থেকে বিশেষ কোনও উন্নতি হবে না। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোনও আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রিত হতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক শান্তি পাবেন না।

কন্যা: কর্মক্ষেত্র ও আর্থিক বিষয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে না। সামান্য অর্থ হাতে এলেও আর্থিক টান থেকে যাবে। মনটা বিচলিত ও অশান্ত থাকবে। যথেষ্ট ব্যয় বাড়বে। কারও সঙ্গে অশান্তি ও আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে। অপমানজনক কথা শুনবেন।

তুলা: মানসিক চাপ থাকলেও আগের তুলনায় কর্ম ও আর্থিক ক্ষেত্রে সামান্য যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয় হবে। কোনও দূর স্বজনের জন্য উৎকণ্ঠা। দ্রব্য বা আর্থিক ক্ষতি হতে পারে। কোনও অশুভ সংবাদ পেতে পারেন। কোনও প্রচেষ্টা শেষ মুহুর্তে আশাভঙ্গ করতে পারে।

বৃশ্চিক: মনের উপর চাপ বৃদ্ধি। কারও কাছে অবিশ্বাসী ও অপমানিত হতে পারেন। শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, কর্ম ও আয়ের ক্ষেত্র বিশেষ উদ্বেগসূচক। বর্তমানে সর্বাঙ্গীণ বিবেচনা করে প্রতিটি কর্মে আত্মনিয়োগ করা উচিত। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।

ধনু: শারীরিক, মানসিক, আর্থিক ও কর্মক্ষেত্র হতাশাপূর্ণ। হঠাৎ কোনও যোগাযোগ উৎসাহিত করতে পারে। অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। কোনও আত্মীয়ের জন্য উৎকণ্ঠা। কোনও সংবাদ বিচলিত করতে পারে। কোনও কারণে হঠাৎ মানসিক আনন্দ নষ্ট হবে। প্রেমিক প্রেমিকাদের অভিমানের জন্য মানসিক অশান্তি ভোগ করতে হবে। দেবালয় ভ্রমণ যোগ।

মকর: কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না হলেও যোগাযোগ বৃদ্ধি পাবে। অর্থভাগ্য চলনসই। কোনও সংবাদ মানসিক উদ্বেগ সৃষ্টি করবে। পারিবারিকক্ষেত্রে নৈরাশ্য। শারীরিক ও মানসিক সুখ বিঘ্নিত হবে। পত্নীর স্বাস্থ্য গোলমাল করবে। কোথাও নিমন্ত্রণ রক্ষা। গুণী ব্যক্তির সান্নিধ্যে আসবেন।

কুম্ভ: মানসিক দিক থেকে একটা ভীতি ও উদ্বেগ বর্তমান থাকবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র কোনওরকম চলনসই। কোনও দুর্নামের ভাগীদার হতে হবে। আগের কোনও ঘটনাকে কেন্দ্র করে মানহানি হতে পারে। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। কোনও দুঃসংবাদ পেতে পারেন

মীন: সর্বাঙ্গীণ সতর্ক হয়ে চলুন। হঠাৎ কোনও সমস্যা জটিলতা বৃদ্ধি করতে পারে। কাছের লোক বিরুদ্ধাচরণ করতে পারে। কথাবার্তায় সংযত না হলে গৃহে অশান্তির পরিবেশ গড়ে উঠবে। কর্মক্ষেত্র উদ্বেগের। আর্থিক সংকট দেখা দিতে পারে। মানসিক উদ্বেগ ও নৈরাশ্য দেখা দেবে। কোনও প্রচেষ্টা ব্যর্থতা আনবে। হঠাৎ হাতে কিছু অর্থ আসবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments