সল্টলেকে ৬০ ফুট রাবণ দহন, আজ সেন্ট্রাল পার্কে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেক সাংস্কৃতিক সংসদের ১৪তম বর্ষের বিজয়া দশমী ও রাবণ দহন উৎসব এবার মহা ধুমধামে। থিম – ‘রাম কি অযোধ্যা’।
প্যান্ডেলে থাকছে বিশাল রাম মূর্তি, ৩ডি লাইট অ্যানিমেশন এবং ভিডিও প্রেজেন্টেশন।
ছয় দিনের এই উৎসবের সমাপ্তি আজ, ২০ অক্টোবর, মঙ্গলবার, সেন্ট্রাল পার্ক, সল্টলেকে গ্র্যান্ড রাবণ দহনের মধ্যে দিয়ে। এই গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সংসদের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ললিত বেরিওয়ালা জানান, “দুর্গা পুজো এবং দশেরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরে প্রোথিত। ‘রাম কি অযোধ্যা’ থিমের মাধ্যমে আমরা সেই যোগসূত্রকে উদযাপন করতে চাই।”
আয়োজকদের দাবি, প্রায় ৭০ লক্ষের বেশি মানুষ সেন্ট্রাল পার্কে ভিড় করবেন। থাকছে ৬০ ফুট উচ্চতার রাবণ, বিশাল ড্রোন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন, ‘নবরাত্রি ও দুর্গা পুজো শুধু ধর্মীয় আচার নয়, সনাতন ঐতিহ্যের জীবন্ত’।




