ওয়েব ডেস্ক: গুলিকাণ্ডের পর এখনও আতঙ্কে রয়েছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। মুম্বইয়ের জুহুতে আচমকা তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় এখনও রীতিমতো স্তম্ভিত অভিনেতা। কেন তাঁকে নিশানা করা হল সে উত্তর এখনও খুঁজে পাচ্ছেন না টাইগার।
ঘটনার পুরে পুলিশের ক্রাইমব্রাঞ্চের আধিকারিকদের কাছে প্রথম মুখ খুলেছেন তিনি। অভিনেতার বক্তব্য, কারও সঙ্গে শত্রুতা নেই তাঁর। প্রশ্ন উঠেছে তাহলে কেন প্রাণঘাতী হামলার মুখে পড়তে হল জ্যাকি-পুত্রকে। ১৮ অক্টেবর হামলার পর একাধিক গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার নেপথ্যে প্রকৃত উদ্দেশ্য কী তা খতিয়ে দেখা হচ্ছে।
এখনও পর্যন্ত মানসিক ধাক্কা সামলে উঠতে পারেননি টাইগার। সূত্রের খবর, মুম্বই পুলিশের ক্রাইমব্রাঞ্চের আধিকারিকেরা তাঁর বয়ান রেকর্ড করতে গিয়েছিলেন তাঁর বাড়িতে। তাঁদের কাছেই সব খুলে বলেছেন অভিনেতা। টাইগার জানিয়েছেন তিনি গভীর ট্রমার মধ্যে রয়েছেন। এই মুহূর্তে এর বেশি তিনি কিছু বলতে চান না।
তাঁর বয়ান রেকর্ড করতে না পারলেও সে সময়ে সঙ্গে থাকা গাড়ির চালক ফিরদৌস বালুচ ও উমেশ চৌহান নামে এক ভ্লগারের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরে বলে সূত্রের খবর। অভিনেতা বলছেন তাঁর কোনও শত্রু নেই, তবে কারা তাঁর উপর কেন হামলা চালালো সেই প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন তদন্তকারীরা।




