HomeScrollঠোঁটে গোলাপ,‘আশিক’অবতারে ঝড় তুললেন কিং শাহরুখ

ঠোঁটে গোলাপ,‘আশিক’অবতারে ঝড় তুললেন কিং শাহরুখ

কিং-এর নতুন পোস্টারে চমক শাহরুখের

মুম্বই: এক হাতে গোলাপ, অন্য হাতে যেন রক্তের দাগ! ‘কাতিল নহি, আশিক হুঁ’ – এক লাইনেই কাঁপিয়ে দিলেন বলিউডের বাদশা। মঙ্গলবার প্রকাশ্যে এল শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর নতুন পোস্টার। আর পোস্টার দেখেই উত্তাল নেটপাড়া। ঠোঁটের ফাঁকে লাল গোলাপ, কিন্তু চোখে সেই চেনা আগুনে দৃষ্টি। যে দৃষ্টি একসময় ‘ডর’-এ ভয় দেখিয়েছিল, ‘বাজিগর’-এ প্রেমে পাগল করেছিল।

পোস্টার শেয়ার করে শাহরুখ লিখেছেন, আজ আবার মনে পড়ল, আমি কাতিল নই, আশিক। ক্যাপশন ছোট, কিন্তু ইঙ্গিত বিশাল। ভক্তরা বলছেন, এ আশিকই কাতিলের চেয়ে ভয়ঙ্কর। ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দের এই ছবি। ছবিতে অ্যাকশনের সঙ্গে থাকছে পুরোদস্তুর রোম্যান্স।

নিজের ৬০তম জন্মদিনে শাহরুখ নিজেই জানিয়েছিলেন, এই চরিত্রে ধূসর ছায়া আছে, সে নির্মম। ‘কিং’-এ শাহরুখের সঙ্গে থাকছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন ও অনিল কাপুর। প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স। বড়দিনে বক্স অফিসে ‘কিং’-এর সামনে অ্যাভেঞ্জার্স থেকে ‘ডিউন ৩’ এবং নাগার্জুনের শততম ছবি কিং ১০০-এর মতো প্রতিদ্বন্দ্বী।। আপাতত একটা গোলাপেই বাজিমাত করলেন কিং খান। তবে পর্দায় এই ‘আশিক’ কতটা ঝড় তুলবেন, সেটাই এখন দেখার!

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments