আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফরাসি বিজ্ঞানী অঁরি বি কাগান ও জাপানি বিজ্ঞানী কেনসো সোআই। ‘নন-লিনিয়ার এফেক্টস’ এবং ‘অটো ক্যাটালিসিস’ আবিষ্কার করার পাশাপাশি এটির প্রয়োগ সংক্রান্ত গবেষণায় অসামান্য অবদানের জন্য তাঁরা এই পুরস্কার পাচ্ছেন। রসায়নে এই ২ বিজ্ঞানীকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
ফরাসি বিজ্ঞানী অঁরি কাগান রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য নতুন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটকের প্রভাব এবং জটিল জৈব অণু তৈরির ক্ষেত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। ওষুধ, খাবারের স্বাদ তৈরির উপাদান, সুগন্ধি ও নতুন উপকরণ উৎপাদনের জন্য রাসায়নিক বিক্রিয়ার পদ্ধতি আনেন, তাদের কাজে এই আবিষ্কার বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ফরাসি বিজ্ঞানী অঁরি কাগান নন-লিনিয়ার ইফেক্ট প্রভাবের ধারণা প্রবর্তন করেন, যা রাসায়নিক প্রসেসিংকে আরও উন্নত করে তোলে। অপরদিকে, জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই তৈরি করেন বিখ্যাত ‘সোয়াই অটো ক্যাটালিসিস’ বিক্রিয়া। স্টকহোম থেকে এই ঘোষণার পর বিশ্বজুড়ে খুশির হাওয়া বইছে।




