Homeবিদেশবাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে সরব শ্রীজাত

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে সরব শ্রীজাত

ওয়েব ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে কি সত্যিই ডিসেম্বরেই দেশের মাটিতে পা রাখতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? এই পরিস্থিতিতে হিন্দুদের উপর অযাচিত নির্যাতনের নজিরও দেখা যাচ্ছে। হিন্দুদের উপর অযাচিত নির্যাতনের নজিরও রয়েছে। এই পরিস্থিতিতে হিন্দুদের হয়ে কলম ধরলেন কবি শ্রীজাত। ‘উঠোন’ নামে তাঁর কবিতার মূল বিষয়– পড়শি দেশে হিন্দু হওয়ার মাশুল দিতে হচ্ছে আমাদেরই স্বজাতির মানুষজনকে।

বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর বহু দেশেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সংখ্যালঘুরা। এই প্রথম নয়, এর আগেও সংখ্যালঘু নির্যাতন নিয়ে কবিতায় গর্জে উঠেছিলেন শ্রীজাত। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। অভিযোগ, আওয়ামি লিগের উপর দমনপীড়নের অংশ হিসেবে আওয়ামি সমর্থক বলে পরিচিত দেশের বিশিষ্টজনদেরও টার্গেট করছে তারেক রহমানের পুলিশ। কবিতার শুরুতে শ্রীজাত লিখেছেন, ‘যে যেখানে সংখ্যালঘু/তার সেখানে জীবন শেষ/ চোখ বুজে আজ পাশ ফেরো ঘুম —/জ্বলছে জ্বলুক বাংলাদেশ!’

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments