HomeScrollবিয়ে করবে? বিদায়ী ভাষণ দিতে এসে সংসদে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

বিয়ে করবে? বিদায়ী ভাষণ দিতে এসে সংসদে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

ওয়েব ডেস্ক: রাজনীতির মঞ্চেই রচিত অনন্য প্রেমের মুহূর্ত। সংসদে বিদায়ী ভাষণ দিতে উঠে হঠাৎই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন নিউ সাউথ ওয়েলসের প্রাক্তন সাংসদ জর্ডান লেন। হাতে আংটি, চোখে আবেগ। এমন অপ্রত্যাশিত মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়ল সংসদকক্ষ। রাজনীতির বিদায়বেলায় ব্যক্তিগত জীবনে শুরু হল নতুন অধ্যায়।

অস্ট্রেলিয়ার এমপি জর্ডান লেনের ১০বছরের বেশি সময়ের প্রেমিকাকে বিশেষভাবে বিয়ের প্রস্তাব দিলেন। সংসদের মধ্যেই বাগদানের আংটি নিয়ে প্রেমিকা ন্যাটালি হিসিকে বিয়ের প্রস্তাব দেন। আচমকা এই প্রস্তাবে সবাই প্রথমে অবাক হলেও পরে উপস্থিত সকলে উল্লাসে মেতে ওঠেন। প্রেমিকার দিকে এগিয়ে তাঁকে আঙুলে আংটি পরিয়ে চুম্বন করতেই গোটা ঘর হাততালিতে ভরে যায়।

 

এই নিয়ে তাঁর প্রেমিকা জানিয়েছেন, বিয়ের  প্রস্তাবটি আসবে সে সম্পর্কে তাঁর কোনো ধারণাই ছিল না। এই মুহূর্ত তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments