Homeকলকাতাপুজোয় অতিরিক্ত কাজের পারিশ্রমিক না মেলায় পুরসভায় বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

পুজোয় অতিরিক্ত কাজের পারিশ্রমিক না মেলায় পুরসভায় বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

প্রতিশ্রুতি অনুযায়ী মেলেনি পারিশ্রমিক, কলকাতা পুরসভায় চুক্তিভিত্তিক অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ।

ওয়েব ডেস্কঃ পুজোর সময় অতিরিক্ত কাজ করিয়েও প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। অভিযোগে কলকাতা পুরসভায় বিক্ষোভ দেখালেন স্বাস্থ্য বিভাগের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, পুজোর সময় অতিরিক্ত কাজের বিনিময়ে টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিল পুরসভা কর্তৃপক্ষ। সেই প্রতিশ্রুতি পাওয়ায় তাঁরা কাজও করেছেন। কিন্তু কাজ করিয়ে নেওয়া হলেও অস্থায়ী কর্মীদের এখনও পর্যন্ত তাঁদের প্রাপ্য টাকা দেওয়া হয়নি। দ্রুত বকেয়া পারিশ্রমিক মেটানোর দাবিতে সরব হয়েছেন বিক্ষোভকারী স্বাস্থ্যকর্মীরা। তাঁদের দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী কাজের পারিশ্রমিক অবিলম্বে দিতে হবে।

সূত্রের খবর, চুক্তিভিত্তিক অস্থায়ী মোট কর্মী ৬৮৭ জন। দুর্গাপুজোর সময় ১৫ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কাজ করেছেন। দৈনিক ৪৮৭ টাকা করে এই চুক্তিবদ্ধ কর্মীরা টাকা পেয়ে থাকেন। সেই টাকা দশ দিনের হিসাব করে মোট ৪ হাজার ৮৭০ টাকা করে জন পিছু দেওয়ার দাবি। কিন্তু কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১০ দিনের যে কাজ করা হয়েছে, তার বদলে কোন টাকা দেওয়া হবে না। পাঁচ দিনের ছুটি দেওয়া হবে। বাকি পাঁচ দিন কোন ছুটি দেওয়া হবে না। অন্যদিকে বিক্ষোভকারীরা জানিয়ছেন, ছুটি নয় তাঁদের টাকার প্রয়োজন।

 

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments