Homeকলকাতাসল্টলেকে ‘ঘুমন্ত’ রাহুলের পোস্টার ঘিরে চর্চা!

সল্টলেকে ‘ঘুমন্ত’ রাহুলের পোস্টার ঘিরে চর্চা!

'দেশের নেতা কি এমনই হওয়া উচিৎ? '

ওয়েব ডেস্ক : দিল্লির রাস্তায় প্রতিবাদে সোচ্চার হয়ে বিরোধীদের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। কিন্তু কলকাতার রাস্তায় তাঁর ছবি ঘিরে শুরু হয়েছে চর্চা। কারণ মঙ্গলবার সকালে পথচলতি মানুষের চোখেই প্রথম পড়ে বিষয়টি। করুণাময়ী বাস টার্মিনাস এবং করুণাময়ী মোড় সহ সল্টলেকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর পোস্টার। কে লাগিয়েছে পোস্টার?

স্থানীয় বাসিন্দারা বলছেন, পোস্টার কাল সন্ধ্যায় ছিল না। রাতে সবার অলক্ষ্যে লাগানো হয়েছে একাধিক জায়গায়। প্রসঙ্গত ইন্ডিয়া জোটের একরাশ অপপ্রচারের বিরুদ্ধে গতকাল বিজেপি সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে মহামিছিল দেখেছে কলকাতা। সেখানে কোথাও এই ধরনের পোস্টার দেখা যায়নি। তাহলে সল্টলেক জুড়ে রাতারাতি এই পোস্টার মারল কারা? উঠছে প্রশ্ন।

‘তৃণমূলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে’, হুঁশিয়ারি দিলীপের

পোস্টারে রয়েছে, সংসদ চলার সময়ে গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ঘুমাচ্ছেন রাহুল গান্ধী। আবার ঝিমাতে দেখা গিয়েছে। তারপরেই লেখা কোথাও ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments