Homeকলকাতা'দেশু' অতীত, রাজশ্রীই বর্তমান! শুভশ্রীর জন্মদিনে ভালোবাসার বার্তা রাজের

‘দেশু’ অতীত, রাজশ্রীই বর্তমান! শুভশ্রীর জন্মদিনে ভালোবাসার বার্তা রাজের

ওয়েব ডেস্ক:  এক দশকের মান-অভিমান ভুলে ‘ধূমকেতু’র হাত ধরে বড়পর্দায় ফিরেছেন দেব-শুভশ্রী। পুরনো জুটির কামব্যাকে যখন টলিপাড়া উচ্ছ্বসিত, তখনই অন্য এক চর্চা মাথাচাড়া দিয়েছিল। প্রশ্ন উঠেছিল, প্রাক্তনের প্রত্যাবর্তনে কি প্রভাব পড়েছে রাজ-শুভশ্রীর সংসারে? বিচ্ছেদের গুঞ্জনে সরগরম হয়ে উঠেছিল সিনেপাড়া।

সেই জল্পনাতেই প্রথম ধাক্কা দিয়েছিল ‘ধূমকেতু’র স্পেশাল স্ক্রিনিং। স্বামী রাজের হাত ধরেই সেদিন হাজির হয়েছিলেন শুভশ্রী। বুঝিয়ে দিয়েছিলেন, গুঞ্জন নিছকই গুঞ্জন। আর এবার জন্মদিনে সেই গুঞ্জনে চূড়ান্ত ইতি টানলেন রাজ চক্রবর্তী নিজেই। স্ত্রীর জন্মদিনে কয়েক সেকেন্ডের একটি মিষ্টি ভিডিও পোস্ট করলেন পরিচালক। ভিডিওতে লাল গোলাপের তোড়া হাতে শুভশ্রীর প্রাণখোলা হাসি। ক্যামেরার পিছনে রাজ নিজে। ক্যাপশনে ভালোবাসার অকপট স্বীকারোক্তি।

 

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

দেব-শুভশ্রীর অতীত প্রেম উসকে যে দূরত্বের গল্প রটেছিল, রাজের এই একটা আদুরে পোস্টেই তা নস্যাৎ হয়ে গেল। প্রমাণ হল, চক্রবর্তী দম্পতির বন্ধন এখনও অটুট, আরও গভীর।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments