Homeলাইফস্টাইলপুজো১১৩ বছরের পুরনো ডাকাত কালীপুজো

১১৩ বছরের পুরনো ডাকাত কালীপুজো

ঐতিহ্য মেনে হয়ে চলেছে পুজো

ওয়েব ডেস্কঃ নদিয়ার ঘোষপাড়ার ১১৩ বছরের পুরনো ডাকাত কালীতলায় ধুমধাম করে পুজো হচ্ছে এবছরও। প্রাচীন এই কালীপুজোকে ঘিরে রয়েছে অজস্র কাহিনী। স্থানীয়রা জানান, গ্রামবাসীদের দিন কাটছিল অভাব অনটনের মধ্যে। দু বেলা দুমুঠো খেতেও পার ছিলেন না গ্রামবাসীরা। বাধ্য হয়ে গ্রামের কয়েকজন যুবক সিদ্ধান্ত নেন ডাকাতি করার। স্থির করেন ডাকাতি করেই তাঁরা যোগাড় করবেন গ্রামের মানুষের জন্য খাবার।

সে সময় দেশে ব্রিটিশ রাজত্ব। সেই সময় গ্রামের ওই যুবকেরা খবর পান ঢাকায় যাচ্ছে ব্রিটিশদের মালবাহী ট্রেন। যুবকরা সিদ্ধান্ত নিলেন তারা ওই ট্রেনই লুঠ করবেন তাঁরা।গভীর রাতে মাজদিয়ার ইছামতি নদীর উপরের ব্রিজ দিয়ে মালবাহী ট্রেন যাচ্ছে সেই সময় ব্রিজের উপরই ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। লুঠ করা হয় খাদ্য সামগ্রী। অল্প সময়ের মধ্যে খবর পৌঁছে যায় ব্রিটিশ পুলিশের কাছে। খোঁজ শুরু করে পুলিশ। ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে ডাকাত দল জঙ্গলে আশ্রয় নেয়।

তারা মা কালীকে স্মরণ করে প্রার্থনা জানায়, মা তুমি আমাদের বাঁচিয়ে দাও, আমারা তোমার পুজো করব।অলৌককিক ভাবে পুলিশ জাকাতদের সন্ধান পায় না। যেদিন ব্রিটিশ পুলিশ ফিরে গিয়েছিল তার পরের দিন ছিল দ্বীপান্বিতা অমাবস্যা কালীপুজো।জঙ্গল থেকে বেড়িয়ে ডাকাত দল নিম ও বেল গাছের নীচে বেদি বানিয়ে মায়ের পুজোর আয়োজন করে। এখনও সেই ডাকাতকালীর পুজো চলছে ধুমধাম করে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments