ওয়েব ডেস্ক: প্রতিবাদ করার নামে অনির্দিষ্টকালের জন্য কোনও জায়গা দখল করে রাখা যাবে না। প্রতিবাদ জানানোর জন্য সরকার কিছু জায়গা নির্দিষ্ট করে দিয়েছে। সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়ম মেনে প্রতিবাদ জানাতে হবে। সব বিক্ষোভ-কর্মসূচির নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন। অক্টোবরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাতে শুরু করে সিজেপি।
কয়েকদিন আগে ছাত্র-যুবদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজধানী। সেই আন্দোলন ও সম্প্রতি রামলীলা ময়দানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে মামলায় এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়েছে, প্রতিবাদের অধিকার যেমন রয়েছে, তেমন সাধারণ নাগরিকদের অধিকারের দিকেও নজর দিতে হবে। সবদিকে ভারসাম্য বজায় রাখতে হবে। কেউ প্রতিবাদ করতে চাইলে করতেই পারে। কিন্তু তারজন্য নির্দিষ্ট জায়গায় করতে হবে। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ও বেধে নিতে হবে।
চা শ্রমিকদের দুর্দশা মোচনে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আদালত আরও বলেছে, পুলিশ কাউকে প্রতিবাদের অনুমতি দিলে যেমন স্পষ্ট করে কারণ উল্লেখ করতে হয়, তেমনই অনুমতি না দিলে, তার কারণও জানাতে হবে। বিক্ষোভের কারণে দোকানপাট বন্ধ রাখতে হয়। তারজন্য বহু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়। সেইদিকে লক্ষ্য রেখে দিন রায় দিয়েছে আদালত।




