HomeScrollমরণ-বাঁচন ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল, কী বার্তা দিলেন কোচ?

মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল, কী বার্তা দিলেন কোচ?

ওমানের ক্লাব আল সিবের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল

কলকাতা: এএফসি প্রতিযোগিতায় নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ লাল-হলুদ শিবিরের কাছে কার্যত মরণ-বাঁচন লড়াই। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে দলের প্রস্তুতি, ম্যাচের রণকৌশল এবং জয়ের সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখলেন দলের কোচ হাবাস ও গুরুত্বপূর্ণ ফুটবলার রশিদ।

আজকের ম্যাচে ওমানের ক্লাব আল সিবের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে এখনও জয়ের মুখ দেখেনি লাল-হলুদ। ফলে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে তিন পয়েন্ট পাওয়া অত্যন্ত জরুরি।

সাংবাদিক সম্মেলনে হাবাস জানান, দলের ফুটবলারদের শারীরিক অবস্থা নিয়ে তিনি সন্তুষ্ট। তবে টানা ম্যাচ ও যাতায়াতের কারণে অনুশীলনের পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না। একইসঙ্গে দলের ফিনিশিংয়ের উন্নতির উপর জোর দেন তিনি।

আরও পড়ুন:

কোচের দায়িত্ব ছাড়ার পর গৌতম গম্ভীরের ভবিষ্যৎ কী?

অন্যদিকে, ফুটবলার মহম্মদ রশিদ এই ম্যাচকে কার্যত ফাইনাল বলে উল্লেখ করেন। তাঁর কথায়, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জয়ের কোনও বিকল্প নেই। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়েই মাঠে নামবে দল।

আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments