ওয়েব ডেস্ক: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে সংসদে। এপ্রিলে যে বিলটিকে সফলভাবে আটকে দিয়েছিল ইন্ডিয়া জোট। সেই বিল পাশ করাতে নয়া চালে এগোচ্ছে কেন্দ্র। কিন্তু মাস ছয়েকের মধ্যে পরিস্থিতি পুরো বদলে গেল, রাহুল গান্ধীর হাত ছেড়েছে আপ, ডিএমকে,শরদের এনসিপি। ডিলিমিটেশন বিলে সমর্থন ঘোষণা করল ডিএমকে । ফলে মোদি সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার আরও কাছে পৌঁছে গিয়েছে। এই আবহে শনিবার দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডি জোটের বৈঠক। সেখানে হাজির তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির রামজি লাল সুমন, আরজেডির মনোজ ঝাঁ-র মতো গুটিকয়েক সাংসদ।
ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে শেষ লড়াই করতে প্রস্তুত রাহুল গান্ধী। পরিস্থিতি ক্রমেই তাদের বিপক্ষে চলে গেলেও বিরোধী শিবির হাল ছাড়তে নারাজ। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। সেখানে হাজির তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির রামজি লাল সুমন, আরজেডির মনোজ ঝাঁ-র মতো গুটিকয়েক সাংসদ। শিব সেনার উদ্ধব শিবির, মুসলিম লিগ এবং বাম দলগুলি নিজেদের প্রতিনিধি পাঠিয়েছেন। মোট ১২ দল অংশ নিয়েছে বৈঠকে। এই বৈঠক মূলত ডাকা হয়েছে আসন পুনর্বিন্যাস আটকানোর রণকৌশল তৈরি করতে। দলের সাংসদদের নিয়ে কৌশলগত বৈঠকে রাহুল জানিয়ে দিয়েছেন, সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকুক বা না থাকুক, এই বিলের বিরোধিতা করবে কংগ্রেস। সংসদে সংখ্যার অঙ্ক যাই হোক, মোদি সরকারের ডিলিমিটেশন বিল কোনওভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে সংসদের ভিতরে-বাইরে লড়াই চলবে। এই ভাষাতেই কেন্দ্রকে কার্যত হুঁশিয়ারি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
আরও পড়ুূন
ফি বৃদ্ধিতে লাগাম, বাড়তি টাকা ফেরানোর নির্দেশ বেসরকারি স্কুলগুলিকে
এপ্রিলে ডিলিমিটেশন বিলকে সমর্থন করেনি স্ট্যালিনের দল। কিন্তু কিছু মাসের মধ্যে তামিলনাড়ুর রাজনীতির পটে পরিবর্তন হয়েছে। দক্ষিণের ওই রাজ্যের ক্ষমতা হারিয়েছে ডিএমকে। থলপতি বিজয়ের হাত ধরেছে কংগ্রেস। এবার সেই বিশ্বাসঘাতকতার বদলা নিলেন স্ট্যালিন। ডিলিমিটেশন বিলে সমর্থন জানিয়েছে স্ট্যালিনের দল। এ রাজা সাংসদদের জানিয়ে দিলেন, তাঁদের দল কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থন করবে। অন্যদিকে আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধী শিবির ছেড়ে কেন্দ্রের বিজেপি সরকারকে সমর্থন জানিয়েছে শরদ পওয়ারের দল এনসিপি।
সংসদে এই ডিলিমিটেশ বিল পাশ হয় তো দেশের নির্বাচনী মানচিত্রে বড়সড় রদবদল হবে।
ডিলিমিটেশন বিল রুখতে মরিয়া ‘ইন্ডিয়া’। উল্লেখ্য, বর্তমানে লোকসভায় ৫৪৩টি নির্বাচিত আসন রয়েছে। কেন্দ্রের নতুন প্রস্তাবে প্রতিটি রাজ্যে ৫০ শতাংশ আসন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সেই হিসাবে লোকসভার আসনসংখ্যা বেড়ে সর্বোচ্চ ৮৫০ পর্যন্ত হতে পারে। পাশাপাশি নতুন সীমানা নির্ধারণের মাধ্যমে নির্বাচনী কেন্দ্রগুলির ভৌগোলিক কাঠামোও বদলাবে। বিরোধীদের মতে, মহিলা সংরক্ষণের সঙ্গে লোকসভার আসনবৃদ্ধি ও সীমানা পুনর্বিন্যাসকে একসঙ্গে জুড়ে দেওয়ার কোনও প্রয়োজন নেই। আসন পুনর্বিন্যাস নিয়ে কংগ্রেসের দাবি, লোকসভার বর্তমান আসন সংখ্যা বহাল থাকুক। কংগ্রেসের অভিযোগ, মহিলা সংরক্ষণ কার্যকর করা টার্গেট নয়। বর্তমান আসন সংখ্যার ভিত্তিতেই ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করা হোক। ডিলিমিটেশন শুধুমাত্র নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাসের বিষয় নয়, বরং মোদি সরকার ও বিরোধীদের মধ্যে নতুন রাজনৈতিক সংঘাতের মঞ্চ হয়ে উঠেছে।




