HomeTop Newsআটকের অভিযোগ, তারপর থেকেই খোঁজ নেই নেহা বোরা'র —জবাবদিহির মুখে দিল্লি পুলিশ

আটকের অভিযোগ, তারপর থেকেই খোঁজ নেই নেহা বোরা’র —জবাবদিহির মুখে দিল্লি পুলিশ

নিখোঁজ আইসা-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা!

বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার অভিযোগ, তার পর থেকেই নিখোঁজ আইসা-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা! কোথায় তিনি, কী অবস্থায় আছেন—উত্তর মিলছে না, বাড়ছে উদ্বেগ। নেহার খোঁজ পেতে এ বার পার্লামেন্ট স্ট্রিট থানায় যাচ্ছেন সহকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে রয়েছেন আইনজীবী মানিক গুপ্ত, আরটিআই কর্মী অঞ্জলি ভরদ্বাজ এবং অধ্যাপক জিতেন্দ্র মীনা।

সিপিএম সাংসদ জন ব্রিটাসের অভিযোগ, ‘তেরঙা ওড়াও’ বিক্ষোভে যাওয়ার পথে মান্ডি হাউস থেকে নেহাকে তুলে নিয়ে যায় পুলিশ। ফোন ছাড়াই তাঁকে নিয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনও সন্ধান নেই। নেহার অবস্থান প্রকাশ, পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ এবং আটকের কারণ ব্যাখ্যার দাবি জানিয়েছেন ব্রিটাস।

তাঁর প্রশ্ন একটাই—আইনের রক্ষকের কাছেই যদি নাগরিকের খোঁজ না মেলে, তবে ভরসা রাখবেন কোথায়?

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments