HomeBig Breakingগুজরাতে বড়সড় অভিযান, ধৃত জৈশ জঙ্গি

গুজরাতে বড়সড় অভিযান, ধৃত জৈশ জঙ্গি

উদ্ধার আগ্নেয়াস্ত্র

ওয়েব ডেস্ক: জঙ্গি দমনে ফের বড়সড় সাফল্য দেশে। গুজরাতে জঙ্গি দমন অভিযান চালিয়ে গ্রেপ্তার হয়েছে এক জৈশ জঙ্গি ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল ও ২০টিরও বেশি তাজা কার্তুজ। ভদোদরা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করেছে গুজরাত এটিএস।

পুলিশের ধারণা, অসম থেকে গুজরাত এসেছিল ধৃত জঙ্গি। তাজা কার্তুজ ও একে-৪৭ কী কারণে সে নিয়ে এসেছিল, কাকে দেওয়ার কথা ছিল, সবটাই জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রটির সঙ্গে জম্মু ও কাশ্মীর বা অন্য কোনও সন্ত্রাসী নেটওয়ার্কের কোনও যোগসূত্র আছে কি না, তাও তদন্তে জানার চেষ্টা করা হচ্ছে।

জম্মু ও কাশ্মীরে বিদেশি সন্ত্রাসীদের উপস্থিতি নিয়ে নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, কাশ্মীরে প্রায় ৬৫ ​​জন সন্ত্রাসী সক্রিয় থাকতে পারে। মনে করা হচ্ছে, এই সন্ত্রাসীদের মধ্যে প্রায় ৫৫ জন পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত। নিরাপত্তা বাহিনী বিদেশি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

গোয়েন্দা সূত্র অনুযায়ী, পাকিস্তান থেকে সম্প্রতি কিছু বিদেশি সন্ত্রাসী অনুপ্রবেশ করেছে। আশঙ্কা করা হচ্ছে যে, এই জঙ্গিরা হামলা চালানোর এবং পুরোনো সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে।

 

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments