HomeBig Breakingচোরবাগান কাণ্ডে চিহ্নিত দুই গুজব-ঘোষক, ঘটনার পর থেকেই পলাতক

চোরবাগান কাণ্ডে চিহ্নিত দুই গুজব-ঘোষক, ঘটনার পর থেকেই পলাতক

তদন্তকারীদের অনুমান, ঘটনার দিন ঘোষণাকক্ষে এক জন নয়, দু’জন উপস্থিত ছিলেন

কলকাতা: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার আগে মাইকে মণ্ডপ ভেঙে পড়ার ঘোষণা করেছিলেন দুই ব্যক্তি। তাঁদের শনাক্ত করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, ঘটনার দিন ঘোষণাকক্ষে এক জন নয়, দু’জন উপস্থিত ছিলেন। তবে ঘটনার পর থেকেই তাঁরা পলাতক বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের বাড়িতেও খোঁজখবর চালিয়েছে পুলিশ। কিন্তু পরিবারের সদস্যদের কাছ থেকে তাঁদের বিষয়ে কোনও তথ্য মেলেনি।

এদিকে, চোরবাগান কাণ্ডের তদন্তের দায়িত্ব নিয়েছে গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় এর আগে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার দুই ঘোষকের ভূমিকা খতিয়ে দেখে ঘটনার আগে কী হয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

অন্যদিকে, চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনার নেপথ্যে ঠিক কী ছিল? কোথায় ঘটেছিল ত্রুটি, কারও গাফিলতি কি এই বিপর্যয়কে ডেকে এনেছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের অনুমতি পেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এবার রাজ্য নিজের পছন্দমতো একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে কমিশনের দায়িত্ব দিতে পারবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments