HomeTop Newsবীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি

বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি

ওয়েব ডেস্ক: প্রতি বছর ২১ অক্টোবর সারা দেশে মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয় পুলিশ স্মৃতি দিবস। সেই ঐতিহ্য বজায় রেখে আজ বুধবার বিধাননগর পুলিশ কমিশনারেটের সদর দপ্তরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এই বিশেষ দিনটি।

এই উপলক্ষে বিধাননগর পুলিশ কমিশনারেটের মাননীয় নগরপাল কমিশনারেটের বিভিন্ন পদমর্যাদার আধিকারিক ও পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে দেশের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষায় কর্তব্যরত অবস্থায় বীর পুলিশ শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

দেশের সেবায় তাঁদের আত্মত্যাগ, সাহস ও কর্তব্যনিষ্ঠা চিরকাল মানুষকে অনুপ্রেরণা জোগাবে। বীর শহিদদের পবিত্র স্মৃতির প্রতি সশ্রদ্ধ ও প্রণাম।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments