HomeTop Newsআইনজীবী বিকাশরঞ্জনের বাড়িতে দুষ্কৃতী হামলা, ভেঙে দেওয়া হয় জানালার কাচ

আইনজীবী বিকাশরঞ্জনের বাড়িতে দুষ্কৃতী হামলা, ভেঙে দেওয়া হয় জানালার কাচ

দুষ্কৃতীদের নিশানায় বর্ষিয়ান সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী হামলা! এবার দুষ্কৃতীদের নিশানায় বর্ষীয়ান সিপিএম নেতা তথা আইনজীবী। বাইকে করে এসে সিপিএম নেতার বাড়িতে হামলা চালানো হয় বলেই অভিযোগ উঠেছে। বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় এলোপাথাড়ি ইট। এমনকী ভেঙ্গে দেওয়া হয় বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরাও, এমনটাই অভিযোগ করেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, একজন ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় এসে বাড়ির উদ্দেশ্যে কাঁচের বোতলও ছোঁড়ে। প্রাক্তন সাংসদের বাড়ির হামলার ঘটনাকে ঘিরে তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গিয়েছে, ঘটনার পরেই ঘটনাস্থলে যায় যাদবপুর থানার পুলিশ। কে, কীভাবে এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে।

সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য হিন্দুত্ববাদী গুন্ডাদের এই ঘটনার জন্য দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা তার পূর্ব যাদবপুর থানা এলাকার বাড়িতে হামলা চালায়। এমনকি হামলার সময় বিকাশরঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজও দেয়। বাড়ির সিসি ক্যামেরায় হামলার ছবি ধরা পড়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments