HomeLive Updatesসিজিও কমপ্লেক্স থেকে গ্রেপ্তার ইন্দ্রনীল সেন

সিজিও কমপ্লেক্স থেকে গ্রেপ্তার ইন্দ্রনীল সেন

ওয়েব ডেস্ক: সিজিও কমপ্লেক্স থেকে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী। সুজিত বসুর পরে মমতার জমানার দ্বিতীয় মন্ত্রী গ্রেপ্তার। দুর্গাপুজোয় ইউনেস্কোর নাম ব্যবহার করে ভুয়ো ভিআইপি পাস বিক্রির অভিযওগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ইডির তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন। বউবাজার থানার পুলিশ ইন্দ্রনীল সেনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। সেই কারণে সিজিও থেকে বের হতেই তাঁকে গ্রেপ্তার করল বউবাজার থানার পুলিশ।

সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে বাইরে অপেক্ষারত ছিল পুলিশ। বউবাজার থানায় ইউনেস্কোর নাম ভাঙিয়ে ‘মাস আর্ট’ নামক একটি সংস্থার মাধ্যমে দুর্গাপুজোর প্রিভিউ শো ও ভিআইপি পাস বিক্রি ও কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্ত করছে লালবাজারের গোয়েন্দা শাখা। তারপরেই প্রশ্ন উঠেছিল সিজিও থেকে বের হলেই গ্রেপ্তার হতে পারেন ইন্দ্রনীল? প্রাক্তনমন্ত্রীর কাছে কোনও রক্ষাকবচ নেই। এদিন সিজিও থেকে বের হতেই তাঁকে গ্রেপ্তার করে বউবাজার থানার পুলিশ। সূত্রের খবর, তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে লালাবাজারে। সেখানে ইন্দ্রনীলকে জিজ্ঞাসাবাদ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments