HomeBig Breakingশনিবার ফ্রান্সে অশান্তির আশঙ্কা? রাস্তায় নামছে ৭০ হাজার পুলিশ

শনিবার ফ্রান্সে অশান্তির আশঙ্কা? রাস্তায় নামছে ৭০ হাজার পুলিশ

ওয়েব ডেস্ক: নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা ফ্রান্সে। রাত পোহালেই সেখানে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে প্রস্তুত প্রশাসনও। সেই কারণে শনিবারের বিক্ষোভ সামাল দিতে দেশজুড়ে শনিবার ৭০ হাজার পুলিশ মোতায়েন করার কথা বলেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।
গত শনিবার যেভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে, সেইভাবেই কাজ হবে। শহরের কেন্দ্রস্থলগুলোতে নিরাপত্তার দিকে নজর দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ জানিয়েছেন, শনিবার জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। গভীর রাত পর্যন্ত চলতে পারে বিক্ষোভ। রাত ৮টা থেকে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেছে, অশান্তি ছড়ানোর জন্য কোনও জমায়েত করতে দেওয়া হবে না। এই ধরনের জমায়েত হলে গ্রেফতার হতে হবে।
তিনি আরও বলেছেন, কোনওরকম বিশৃঙ্খলা সহ্য করা হবে না। নিরাপত্তাবাহিনীকে কড়া বির্দেশ দেওয়া হয়েছে। ১৭, ২৪ অক্টোবরের পরে শনিবার ফের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। স্কুলের তহবিলে ঘাটতি, দ্রব্য মূল্য বৃদ্ধি, নাগরিক পরিষেবায় বেহাল দশা সহ একাধিক দাবিতে ক্রমশ ক্ষোভ বাড়ছে ফরাসি জনতার মধ্যে। তার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী ফ্রান্সের বিভিন্ন শহরে জমায়েত করার ডাক দেওয়া হয়েছে বিক্ষোভকারীরা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments