Homeকলকাতাগুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে দুদিন বাড়তি মেট্রো পরিষেবা

গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে দুদিন বাড়তি মেট্রো পরিষেবা

শুধু মাত্র ব্লু লাইনে মিলবে অতিরিক্ত পরিষেবা

ওয়েব ডেস্কঃ গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে দুদিন বাড়তি মেট্রো পরিষেবা। শুধুমাত্র ব্লু লাইনে মিলবে এই পরিষেবা। সোমবার ও মঙ্গলবার দুদিন নির্ধারিত সময়ের পরেও রাতে এক জোড়া করে বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

সাধারণ দিনে ব্লু লাইনে শেষ মেট্রো ছাড়ে রাত সাড়ে ১০টায়। সোমবার ও মঙ্গলবার ওই সময় পেরিয়ে যাওয়ার পরেও রাত ২২টা ৫০ মিনিটে একটি করে মেট্রো ছাড়বে। দমদম এবং শহীদ ক্ষুদিরাম উভয় দিক থেকেই ছাড়বে একটি করে মেট্রো।

উৎসবের দিনগুলিতে এর আগেও রাতের দিকে বিশেষ মেট্রো পরিষেবা চালু থাকতে দেওয়া গিয়েছে। দুর্গাপুজোর সময় সারা রাত মেট্রো পরিষেবা পাওয়া যায় ব্লু ও গ্রিন লাইনে। কালীপুজোর সময়েও ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালু রেখে ছিলেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

এবার গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ মেট্রো পরিষেবা চালু রাখা হচ্ছে। আগামী মঙ্গলবার গুরু নানক জয়ন্তীতে ব্লু লাইনে মোট ২৫৪টি মেট্রো চলবে। আপ ও ডাউন উভয় লাইনেই মিলবে ১২৭টি করে মেট্রো।

তবে দিনের প্রথম মেট্রোর সময়ে কোনও বদল থাকছে না। গ্রিন লাইনে ওই দিনে ২১২টি মেট্রো চলবে। ইয়েলো আপ ও ডাউন মিলিয়ে চলবে ৯২টি মেট্রো। পার্পেল ও অরেঞ্জ লাইনে অন্য দিনের মতই পরিষেবা চালু থাকবে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments