HomeTop Newsস্কুলে পড়ুয়াদেরও বায়োমেট্রিক হাজিরা, কবে থেকে চালু নতুন ব্যবস্থা?

স্কুলে পড়ুয়াদেরও বায়োমেট্রিক হাজিরা, কবে থেকে চালু নতুন ব্যবস্থা?

পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে হাজিরা নেওয়ার পদ্ধতিতে আসতে চলেছে বড় পরিবর্তন। এবার থেকে শুধু শিক্ষক-শিক্ষিকা নন, পড়ুয়াদের উপস্থিতিও নথিভুক্ত হবে বায়োমেট্রিক ও AI প্রযুক্তির মাধ্যমে

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে হাজিরা নেওয়ার পদ্ধতিতে আসতে চলেছে বড় পরিবর্তন। এবার থেকে শুধু শিক্ষক-শিক্ষিকা নন, পড়ুয়াদের উপস্থিতিও নথিভুক্ত হবে বায়োমেট্রিক ও AI প্রযুক্তির মাধ্যমে। মুখের ছবি শনাক্ত করেই নেওয়া হবে হাজিরা। আগামী ২ জানুয়ারি ২০২৭ থেকে রাজ্যজুড়ে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে স্কুল শিক্ষা দফতর।

ডিসেম্বর ২০২৬ পরীক্ষামূলকভাবে বা পাইলট প্রজেক্ট শুরু হবে ১৫০টি স্কুলে। ২ জানুয়ারি ২০২৭ রাজ্যজুড়ে নতুন হাজিরা ব্যবস্থা চালুর নির্ধারিত দিন। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি সব স্তরের পড়ুয়াদের এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা। নতুন ব্যবস্থায় শিক্ষকদের একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ক্লাসরুমের ছবি তুলতে হবে। সেই ছবিতে থাকা পড়ুয়াদের মুখ AI ও ফেস রেকগনিশন প্রযুক্তির সাহায্যে শনাক্ত করা হবে। এরপর বাংলার শিক্ষা দফতরের কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে ছবি মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে উপস্থিতির তালিকা তৈরি হবে।

বিনামূল্যের রেশনে অযোগ্যদের ভিড়, অনিয়মের তালিকায় দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ

প্রায় ১ কোটি ৬০ লক্ষ পড়ুয়া। প্রায় ৪ লক্ষ শিক্ষক-শিক্ষিকা। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রী। শিক্ষকদের ক্ষেত্রে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করা হবে।

স্কুলে পড়ুয়াদের অনিয়মিত উপস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষা দফতরের। এতদিন খাতায় নাম ডেকে বা রোল নম্বর ধরে হাজিরা নেওয়া হত। নতুন ব্যবস্থায় সেই পদ্ধতির বদলে ডিজিটাল রেকর্ড তৈরি হবে। এর ফলে কোন পড়ুয়া নিয়মিত স্কুলে আসছে, কে অনুপস্থিত থাকছে, তা সহজেই পর্যবেক্ষণ করতে পারবে শিক্ষা দফতর। পাশাপাশি হাজিরা নেওয়ার সময়ও কমবে বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments