Homeখেলাক্রিকেট৭২০ রানের ইনিংস, রাহুল-পন্থের জোড়া সেঞ্চুরি, ওয়েলিংটন টেস্টে রেকর্ডের বন্যা

৭২০ রানের ইনিংস, রাহুল-পন্থের জোড়া সেঞ্চুরি, ওয়েলিংটন টেস্টে রেকর্ডের বন্যা

কিউয়িভূমে জয়ের স্বপ্ন দেখছে ভারত

ওয়েব ডেস্কঃ ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে চালকের আসনে ভারত। হার বাঁচানোর লড়াই লড়ছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে কিউয়িদের ৩৬৮ রানের জবাবে রীতিমত ব্যাটে ঝড় তুলেছে ভারত। কে এল রাহুল ও ঋষভ পন্থের জোড়া শতরানের পাশাপাশি বড় রান পেয়েছেন ভারতের একাধিক ব্যাটার। আর এক ইনিংসেই একাধিক নজির গড়ল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটিই ভারতের সর্বোচ্চ টেস্ট ইনিংস। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের মাটিতে কোনও দলের করা সর্বোচ্চ টেস্ট রানও এখন ভারতের এই ৭২০।

এর আগে ১৯৯৫ সালে ওয়েলিংটনেই ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ৬৬০ রান করেছিল। ২০১৯ সালে হ্যামিলটনে বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে ৭১৫ রান করেছিল নিউজিল্যান্ড, সেই নজিরও ভেঙে দিল ভারত। ৭২০ রানে ইনিংস ডিক্লেয়ার করে শুভমন গিলের দল। কে এল রাহুল ১৩৬, ঋষভ পন্থ ১২৮ রান করেন। এছাড়াও অনশুল কম্বোজ ৩৮, ধ্রুব জুরেল সাত নম্বরে ব্যাট করতে নেমে করেন ৭৯ বলে ৭৮ রান। ভারতের প্রথম সাতটি জুটিতেই কমপক্ষে করে ৫০ রান করে ওঠে। যা টেস্ট ইতিহাসে প্রথমবার ঘটেছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

নিউজিল্যান্ডের কোনও বোলারই চেনা পিচে দাগ কাটতে পারেনি। কিউয়িদের সফলতম বোলার গ্লেন ফিলিপস। তিনি ১৫৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ৪৪ রানে ২ উইকেট রাচীন রবীন্দ্ররের। ৮৪ রানে ১ উইকেট নাথান স্মিথের। রান দেওয়ার ক্ষেত্রে সবাইকে ছাপিয়ে গেছেন জেকব ডাফি। তিনি ২০১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে নিউজিল্যান্ড।

তবে শুরুটা প্রত্যাশা মত হয়নি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ওপেন করতে নেমে ০ রানে আউট হন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। প্রথম ইনিংসে শতরান করা হেনরি নিকোলাসও ভরসা দিতে পারেননি। ৩৩ রানে ১ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। ২০ রানে ১ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণের। প্রথম টেস্ট ইনিংসের ব্যবধানে জিততে হলে এখনও প্রায় ২৫০ রান করতে হবে নিউজিল্যান্ডকে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments