HomeScrollনিউজিল্যান্ডের জোড়া সেঞ্চুরি, যশস্বীর আগ্রাসী ব্যাটিংয়ে পাল্টা লড়াইয়ে ভারত

নিউজিল্যান্ডের জোড়া সেঞ্চুরি, যশস্বীর আগ্রাসী ব্যাটিংয়ে পাল্টা লড়াইয়ে ভারত

ওয়েলিংটন টেস্টে কতটা ভালো ছন্দে টিম ইন্ডিয়া? দেখে নিন

ওয়েব ডেস্ক: ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে শুভমন গিলের দু’টি রিভিউয়ের সিদ্ধান্ত ঠিক না হলেও ভারতীয় দলের দিনটা যে মোটের উপর ভালোই কেটেছে, তা স্কোরবোর্ড দেখলেই স্পষ্ট হয়ে যায়। দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ১৫৯। নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে আপাতত ২০৯ রানে পিছিয়ে আছে টিম ইন্ডিয়া।

শুক্রবার সকালে দ্বিতীয় দিনের শুরুতে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের জুটি ভাঙতে সমস্যায় পড়ে ভারত। এদিন আরও ৪৩ রান যোগ করে কিউয়ি দলের এই জুটিতে। মোট ২১৬ রানের পার্টানারশিপ হয় দুই ব্যাটারের মাঝে। শেষ পর্যন্ত আকাশ দীপের বলে ১১৮ রান করে আউট হন ফিলিপস। এর পর নিউজিল্যান্ডের বাকি ব্যাটারেরা কেউই তেমন রান পাননি। নাথান স্মিথ ১৪, কাইল জেমিসন ১১, ম্যাট হেনরি ১ ও জেকব ডাফি ৪ রান করেন। নিকোলস অপরাজিত থাকেন ১৭৫ রানে।

আরও পড়ুন:

শামির পর সিরাজ! গম্ভীরের সিদ্ধান্তে শেষ হবে আরও এক পেসারের কেরিয়ার?

এদিকে ভারতের সফলতম বোলার জসপ্রীত বুমরা ৯২ রান দিয়ে ৪ উইকেট নেন। আকাশ দীপ ৫৩ রান দিয়ে ৩ উইকেট এবং অংশুল কম্বোজ ৬৯ রান খরচ করে ২ উইকেট পান। প্রসিদ্ধ কৃষ্ণ ১০০ রান দিয়ে ১ উইকেট নেন। ৪৫ রান দিয়েও উইকেট পাননি ওয়াশিংটন সুন্দর।

জবাবে ব্যাট করতে নেমে সন্তোষজনক ওপেনিং করে ভারত। বেশ কিছু দিন ফর্মে ছিলেন না যশস্বী জয়সওয়াল। কিন্তু টেস্টে ফিরেই তিনি চেনা মেজাজে ব্যাট করেন। ৮৫ রান করেন তিনি। তবে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে নিশ্চিত শতরান হাতছাড়া করেন যশস্বী। অন্য দিকে, লোকেশ রাহুল কিছুটা ধরে খেলেন। দিনের শেষে তিনি অপরাজিত থাকেন ৫২ রানে। তাঁর সঙ্গী দেবদত্ত পাডিক্কল অপরাজিত থাকেন ১৬ রানে। তৃতীয় দিনে এই দুই ব্যাটারের উপরেই ভরসা রাখবে ভারত।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments