ওয়েব ডেস্ক: CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে শর্তসাপেক্ষ জামিন দেওয়া হয়েছে। একইসঙ্গে জামিনের বন্ডে স্বাক্ষর করতে বলা হয়েছে। শীঘ্রই তিনি মুক্তি পাবেন। তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে এখনই পাঠানো হবে না বলে জানানো হয়েছে।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১২৬ এবং ১৭০ ধারায় শান্তি নষ্ট করার একটি নতুন মামলায় অভিজিৎ দীপকেকে শুক্রবার রাতে আটক করেছিল দিল্লি পুলিশ। অবশেষে তাকে এসইএম আদালতে তোলা হয়। সেখানেই তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।
শুক্রবার কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তার আগে পুলিশ দীপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর প্রাক্তন সভাপতি নেহা বোরাকে হেফাজতে নিয়েছিল। শনিবার সকালে নেহাকে মুক্তি দেওয়া হলেও অভিজিৎকে ছাড়া হয়নি। গত ১০ অক্টোবর দিল্লি বিমানবন্দরে বিমানের ভেতর থেকে দিল্লি পুলিশ দীপককে আটক করার পর, এক বছরের জন্য শান্তি বিঘ্নিত না করার শর্তে স্বাক্ষর করেছিলেন। সে সময় পুলিশ শান্তিভঙ্গের একটি পৃথক মামলা দায়ের করেছিল। এবার সেই সংক্রান্ত বিষয়ে ফের আটক করা হয় তাঁকে। তবে শর্তসাপেক্ষে জামিনও পেয়ে গিয়েছেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় ১৫০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। নিরাপত্তাকর্মীরা কনট প্লেসের সেন্ট্রাল পার্কটি ঘিরে ফেলেছে, পার্কের ভেতরে র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং এলাকাটিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন রাখা হয়েছে।




