Homeফটো গ্যালারিশহরে বিশেষ ফ্যাশন শো "আগমনী"

শহরে বিশেষ ফ্যাশন শো “আগমনী”

কলকাতা : প্রত্যেক বছরের মত চলতি বছরও সল্টলেকের ফ্যাশন ইনস্টিটিউট NIF Global তরফ থেকে আয়োজন করা হয়েছিল “আগমনী”। এই ইনস্টিটিউটের প্রায় ৩৫০ ফ্যাশন ডিজাইনিং পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল। এটি ছিল ইন-হাউস ফ্যাশন শো। এবছর মোট পাঁচটি সিকোয়েন্সের ওপরে এই ফ্যাশন শো টি অনুষ্ঠিত হয়। এগুলো হল- Akaar, Draped Powe, মূলত ট্রান্স জেন্ডারদের নিয়ে Astitwa, Nocturnal Drifters, Rooh E Pankh।

NIF Global সল্টলেকের হেড অফ দি ডিপার্টমেন্ট জন সেনগুপ্ত জানান, এই আগমনীতে আমাদের ফ্যাশন ডিপার্টমেন্টের প্রায় ৩৫০ পড়ুয়া অংশগ্রহণ করেছে। এই পড়ুয়ারা এই কনসেপ্ট তৈরি করেছে। প্রকৃতির কথা মাথায় রেখে পরিবেশবান্ধব রং আমরা ব্যবহার করেছি। এবছর পুজোর ফ্যাশন হিসেবে হালকা পোশাক ট্রান্ডিং চলছে। ইতিমধ্যেই আমাদের পোশাক লন্ডন ফ্যাশন উইকে প্রদর্শিত হয়েছে। এমনকি স্নান করে নিয়েছে নিউ ইয়র্ক ফ্যাশন শো তে। আমাদের চারজন স্টুডেন্ট সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে অংশগ্রহণ করতে চলেছে। এই বছরের শেষে আমাদের বার্ষিক ফ্যাশন শো আয়োজিত হতে চলেছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments