HomeScroll'সন্তানরা যেন থাকে দুধে ভাতে' এই ভাবনায় সেজে উঠেছে সল্টলেকে সেক্টর টু-র...

‘সন্তানরা যেন থাকে দুধে ভাতে’ এই ভাবনায় সেজে উঠেছে সল্টলেকে সেক্টর টু-র এই মণ্ডপ

মন্ডপ জুড়ে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাঠোনি উপাখ্যান

দেবপম সরকার, সল্টলেক: রাত পোহালেই মহালয়া। শহরজুড়ে চলছে পুজোর শেষ মুহূর্তের কাজ। সারা শহরের সঙ্গে পুজোতেও আলোয় সাজবে সল্টলেক ও নিউটাউন। বেশ কিছু বছর ধরে সল্টলেকের এ কে ব্লকের পুজো খুব জনপ্রিয় হয়েছে। সল্টলেকে সেক্টর টুতে অবস্থিত এই পুজো দেখতে কয়েক লাখ লোক হয়। এই বছর তাদের পুজো ৪০ বছরে পা দিল।

এই পুজোর শিল্পী রিন্টু কনার জানান এ বছর তাদের থিমের নাম ” আন্যের কথা- অন্যর কথা”। এই থিম এর মানে হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করছি মা তোমার সন্তানরা যেন অন্য কষ্টে যেন না ভোগে। মা অন্নপূর্ণার ভান্ডারে যেন কারোর খাবারের অভাব যেন না হয়। মন্ডপ জুড়ে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাঠোনি উপাখ্যান। মন্ডপে পটচিত্রের মাধ্যমে দেখা যাবে জলপথ থাকবে নৌকো এবং মাঝি, যে মাঝি মা অন্নপূর্ণার দেখা পেয়ে আসল পরিচয় পেয়ে বর চেয়েছিল তার সন্তানরা যেন থাকে দুধে ভাতে তাদের কোনদিনও যেন অন্য কষ্ট না হয়। সেই ভাবনা থেকেই এই থিমের উৎপত্তি। পুজোর উদ্যোক্তারা জানান রিতিরওয়াজ মেনে মহালয়ার দিন দেবী চক্ষুদান করা হবে।

প্রত্যেক বছর অনেক রকম থিমের উপর কাজ করলেও মূল পুজো সাবেকি নিয়ম নীতি মেনেই হত। এই বছরও তার ব্যতিক্রম হবে না। অন্যান্য ব্লকের তুলনায় একে ব্লকের পংক্তি ভোজের নাম মানুষের মুখে মুখে ঘোরে। অতীতে এই পুজোতে কলকাতার বহু রাজ্যপাল এই পুজোর উদ্বোধন করেছে। এবছরও বহু নামি এবং সমাজের গুণী ব্যক্তিত্বদের উপস্থিতিতে পূজোর উদ্বোধন করা হবে। সল্টলেকে যদি কেউ পুজো দেখতে চান তাহলে একে ব্লকের পুজো যেন তাদের লিস্টের ভেতরে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments