Homeফটো গ্যালারিদ্বিতীয়বার অন্তঃসত্ত্বা কিয়ারা, মেয়ের সঙ্গে ছবি দিয়ে সুখবর দিলেন সিদ্ধার্থ

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা কিয়ারা, মেয়ের সঙ্গে ছবি দিয়ে সুখবর দিলেন সিদ্ধার্থ

খুশির হাওয়া অনুরাগী মহলে

নিজস্ব প্রতিনিধি: রণবীর সিং ও দীপিকা পাডুকোনের পরে সুখবর দিলেন কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। জনপ্রিয় এই দম্পতির জীবনে দ্বিতীয়বার নতুন অতিথি আসার খবর নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা। তাঁদের প্রথম সন্তানের বয়স ১ বছর।

মেয়েকে সঙ্গে নিয়ে ফের মা হওয়ার সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন কিয়ারা। একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ফের জীবনের সবচেয়ে বড় উপহার স্বরূপ আশীর্বাদ পাওয়ায় তাঁরা কৃতজ্ঞ। কন্যাসন্তান সারায়া’র হাত ধরে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে সারায়ার হাতে একজোড়া মোজা। প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণাও অভিনবভাবে সারলেন তারকা দম্পতি।

সিদ্ধার্থ-কিয়ারার জীবনের এই খবরে অনুরাগীমহলেও খুশির জোয়ার। তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে  বন্ধু, পরিচালক তথা প্রযোজক করণ জোহর। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানে রাজকীয়ভাবে ৪ হাত এক হয়েছিল সিদ্ধার্থ-কিয়ারার। তার দু’বছরের মাথায় তাঁদের জীবনে আসে কন্যাসন্তান। এবার ফের আরও একবার বাবা-মা হিসেবে দায়িত্ব বাড়তে চলেছে তাঁদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments