HomeTop Newsশ্রবণশক্তি হারিয়ে দূরে ছিলেন সঙ্গীত থেকে! দীর্ঘ বিরতির পরে মঞ্চে ফিরছেন অলকা...

শ্রবণশক্তি হারিয়ে দূরে ছিলেন সঙ্গীত থেকে! দীর্ঘ বিরতির পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগ্নিক?

অলকার কণ্ঠে ফের গান শোনার অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে অপেক্ষার অবসান।

ওয়েব ডেস্ক : শ্রবণ শক্তি হারিয়ে সঙ্গীতের সফর বন্ধ হয়ে গিয়েছিল অলকা ইয়াগ্নিক। চলতি বছরেই হুইলচেয়ারে বসা অবস্থায় গায়িকার ছবি দেখে উদ্বিগ্ন হয়েছিলেন তাঁর অনুরাগীরা। অলকার কণ্ঠে ফের গান শোনার অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে অপেক্ষার অবসান।

দীর্ঘদিন পরে ফের মঞ্চে দেখা যাবে অলকাকে। সৌজন্যে পরিচালক সুভাষ ঘাই। সুভাষ ঘাইয়ের চলচ্চিত্র জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘কেয়া জমানা থা’-এ হাজির থাকবেন গায়িকা। আগামী ১১ ডিসেম্বর মুম্বইয়ের বসবে এই সুরের আসর। আর সেই অনুষ্ঠানে অলকাকে আমন্ত্রণ জানাতে নিজেই তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন সুভাষ।

গায়িকার ঘনিষ্ঠ মহলে খবর পরিচালকের আমন্ত্রণে খুশি মনে সাড়া দিয়েছেন গায়িকা। হাসিমুখে অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতিও জানিয়েছেন তিনি। সমাজমাধ্যমে সেই বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে নিয়েছেন সুভাষ ঘাই। তিনি লিখেছেন, “অলকা যাগ্নিক আবার উজ্জ্বল হয়ে উঠছেন। তাঁর কণ্ঠ, তাঁর ঔজ্জ্বল্য এবং প্রাণশক্তি, সব কিছুতেই সেই পরিচিত জাদু রয়েছে এখনও। গত রাতে ওঁর বাড়িতে গিয়ে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সময়ে বিষয়টি আরও গভীর ভাবে অনুভব করেছি।”

২৫ বছর পুরনো সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলে আয়োজিত Francotsav ২০২৬

অলকার প্রতিক্রিয়ার কথাও জানিয়েছেন পরিচালক। তাঁর কথায়, “আমন্ত্রণ পেয়ে তিনি উঠে দাঁড়ালেন। মুখে হাসি নিয়ে বললেন, ‘আমি আসব।’ ওঁর এই উত্তর আমাদের সকলকে আনন্দে ভরিয়ে দিয়েছে। এটাই অলকা যাগ্নিক। তিনি যেন সবসময় ভাল থাকেন।”

সুভাষ ঘাই ও অলকা একসঙ্গে বহু কাজ করেছেন। ‘খলনায়ক’, ‘তাল’, ‘পরদেশ’, ‘ইয়াদেঁ’-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments