Homeকলকাতামোদি প্রশাসনের ২৫ বছর! ইন্ডোরে কর্মসূচিতে মুখ্যমন্ত্রী

মোদি প্রশাসনের ২৫ বছর! ইন্ডোরে কর্মসূচিতে মুখ্যমন্ত্রী

কলকাতা:মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে প্রশাসনিক পদে রজত জয়ন্তী বর্ষ পূর্ণ করলেন নরেন্দ্র মোদি। গুজরাতের মুখ্যমন্ত্রীত্বের পদ সামলানোর পরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন কাঁধে। ২০০১ সালের যাত্রা ২০২৬ সালে এসে পূর্ণ হল। । এই উপলক্ষে দেশজুড়ে আয়োজন হয়েছে ‘সেবা জ্যোতি যাত্রা’র। জেলার বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে ‘বিকশিত ভারত সংকল্প সভা’।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবার ২৫ বছরের পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত কর্মসূচিতে হাজির মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি নেতৃত্ব। প্রদীপ জ্বালানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। দর্শক আসনে বসে জায়ান্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর ভাষণ শোনেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বাংলায় পালাবদলের পরে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদি। শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সম্পর্ক খুব নিবিড়। গুজরাতের ভাটনগরে প্রধানমন্ত্রীর ২৫ বছর পূর্তি কর্মসূচিতেও যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। সাফল্যের সঙ্গে সেই দায়িত্ব সামলেছেন। তারপরে প্রধনমন্ত্রীত্বের মেগা দায়িত্ব তুলে নিয়েছেন কাঁধে। বুধবার সারা দেশেই দিনটি বিশেষভাবে পালন করছে বিজেপি।   প্রশাসকের ভূমিকায় মোদির প্রশংসায় পঞ্চমুখ বিশ্বের রাষ্ট্রনেতারাও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments