Homeখেলাক্রিকেটকোচের দায়িত্ব ছাড়ার পর গৌতম গম্ভীরের ভবিষ্যৎ কী?

কোচের দায়িত্ব ছাড়ার পর গৌতম গম্ভীরের ভবিষ্যৎ কী?

IPL-এ কোন ফ্র্যাঞ্চাইজির ঘরে গম্ভীর

ওয়েব ডেস্কঃ ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে গত কয়েকমাস ধরে নানা জল্পনা শুরু হয়েছে। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত তাঁর হেড কোচ হিসেবে চুক্তি থাকলেও, তার আগেই গৌতমকে সরিয়ে দেওয়া হতে পারে বলে একাধিকবার আলোচনা হয়েছে। তবে প্রধান প্রাক্তন নির্বাচক অজিত আগরকর দায়িত্ব ছাড়ার পর গম্ভীরকে নিয়ে জল্পনা অনেকটাই কমেছে। এরই মধ্যে নতুন এক রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতীয় দলের কোচের পদ ছাড়ার আগেই গম্ভীরকে নিজের দলে পেতে উদ্যোগী হয়েছে IPL-এর অন্তত চারটে ফ্র্যাঞ্চাইজি। তাঁকে মেন্টর বা কোচ হিসেবে পেতে আগ্রহী দলগুলি এখন থেকেই যোগাযোগ শুরু করেছে।

কলকাতা নাইট রাইডার্সকে চ্যম্পিয়ন করার সুবাদেই ফ্র্যাঞ্চাইজিগুলি আগ্রহ প্রকাশ করেছে।তালিকায় প্রথম রয়েছে কলকাতা নাইট রাইডার্স।রাজস্থান রয়্যালসের সঙ্গে কিছুদিন আগেই কথা হয়েছে গৌতম গম্ভীরের বলে সূত্রের খবর। তবে বাকি দুই ফ্রাঞ্চাইজির নাম সামনে আসেনি। ফলে সেই দল চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স নাকি অন্য কোনও দল তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে চারটি দল আগ্রহের খবর সামনে এলেও গম্ভীরের সঙ্গে কোনও ফ্র্যাঞ্চাইজির চুক্তি চূড়ান্ত হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।সব মিলিয়ে, ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর গম্ভীরের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্ত এবং তাঁর নিজের ইচ্ছার উপর।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments