ওয়েব ডেস্ক: ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা ও ইজরায়েল। নভেম্বরে আমেরিকায় নির্বাচনের পরে ৭ দিনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। ইরানের নেতৃত্ব, পারমানবিক কাঠামো, জ্বালানি কাঠামোর ওপরে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রের খবর। নতুন করে বড় ধরনের সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে। যদিও এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু জানাননি।
জানা গিয়েছে, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করেছে। ইরান পাল্টা হামলা চালাতে পারে বলে সকর্কতা জারি করা হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানের বিরুদ্ধে অভিযান শেষ করার কথা বলেছিলেন। ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান নেতানিয়াহু। সম্ভাব্য সংঘাত ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে উপসাগরের দেশগুলো। কাতার তেহরান ও ট্রাম্প প্রশাসনের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় শেষ মুহূর্তের চেষ্টা চলছে। আলোচনার জন্য ওয়াশিংটনকে আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব।
অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে খবর, নতুন করে শান্তি আলোচনা শুরু করতে চেয়ে ইরানকে চিঠি দিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইকে এই চিঠি পাঠিয়েছেন।




