ওয়েব ডেস্ক: ইজরায়েলের বুথ সমীক্ষায় আভাস, কোনও পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ভাগ্য নির্ধারণ চলতি সপ্তাহের শেষে। বেঞ্জামিন নেতানিয়াহু কি ফের ইজরায়েলের মসনদে বসছেন।এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতিতে, উসকে দিয়েছে জল্পনা। এই আবহে মঙ্গলবার ইজরায়েলে সম্পন্ন হয়েছে সাধারণ নির্বাচন। রেকর্ড পরিমাণ ভোট পরায় জল্পনা শুরু হয়েছিল ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তবে ভোট শেষে বুথ ফেরত সমীক্ষার ফলাফল থেকে নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে, ইজরায়েলি সংসদ সেনেটে কোনও জোটই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। যদিও বাকি দলগুলির তুলনায় দুটি আসনে এগিয়ে থাকায় নেতানিয়াহুর লিকুদ পার্টির অফিসগুলিতে কর্মী সমর্থকেরা উল্লাসে মেতেছে।
নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহু ও সাবেক সামরিক প্রধা্ন গাদি আইজেনকোট। দুটি সংস্থার বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে আইজোনকোটের ইয়াশার পার্টি এবং তাঁর চেঞ্জ ব্লকের এর অন্তর্ভুক্ত তিনটি ইহুদি দল ১২০টি আসনের সেনেটে ৫১টি আসনে জিতবে। সমান সংখ্যক আসন পাবে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং কট্টর ডানপন্থী ও অতি-গোঁড়া ইহুদি মিত্ররা। সূত্রের খবর, তৃতীয় আর একটি সংস্থা নেতানিয়াহুর জোটকে দুটি আসনে এগিয়ে রেখেছে। একাধিক বিশেষজ্ঞের মতে, আরব দলগুলির ফলাফল ইজরায়েলে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। ওই দলগুলির ১৮-১৯টি আসন জেতার সম্ভাবনা রয়েছে বলে বুথ ফেরত সমীক্ষায় আভাস পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই আইজেনকোটের সমর্থকরা স্লোগান তুলেছে ‘বিবি বাড়ি যা’। এই প্রথম ইজরায়েলি ভোটে আরব ইজরায়েলিদের রায় বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সরকার গঠনের ভাগ্য নির্ধারণ চলতি সপ্তাহের শেষে।




