Homeলাইফস্টাইলআজকের রাশিফল: কর্মক্ষেত্রে দুশ্চিন্তা বাড়বে, সতর্কতা অবলম্বন করুন

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে দুশ্চিন্তা বাড়বে, সতর্কতা অবলম্বন করুন

ওয়েব ডেস্ক: আজ শনিবার (২৪ অক্টোবর)। কেমন কাটবে মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের দিন।

মেষ: দিনটা কোনও মতেই ভালো না। যা কিছু করুন না কেন – প্রথমভাগে কোনও অপ্রীতিকর কষ্টদায়ক ঘটনা ঘটতে পারে। মানসিক চাপ বৃদ্ধি পাবে। কোনও কাজেই সফলতা পাবেন না। কর্মক্ষেত্র দুশ্চিন্তা বৃদ্ধি করবে।

বৃষ: প্রবল মানসিক উদ্বেগ ও অশান্তি মনকে বিষাদাচ্ছন্ন করে তুলবে। কর্মক্ষেত্র থাকবে ঝঞ্ঝাট ও নৈরাশ্যপূর্ণ। সামান্য অর্থ হাতে এলেও তা হবে প্রয়োজনের তুলনায় কম। বিরোধ ও বিবাদ এড়িয়ে চলুন। শরীর চলনসই।

মিথুন: মানসিক উদ্বেগ ও অশান্তি মনকে বিষাদাচ্ছন্ন করে তুলবে। কর্মক্ষেত্র চলনসই। সামান্য অর্থাগম হলেও প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। শরীর চলনসই।

কর্কট: মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে দিনটা অতিবাহিত হবে। কোনও ঘটনাকে কেন্দ্র করে মানসিক দিক থেকে উদ্বেগ সৃষ্টি হবে। কর্ম ও আয়ের ক্ষেত্র থাকবে চলনসই। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মতবিরোধজনিত অশান্তি দেখা দেবে।

সিংহ: কোনও ঘটনা মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তার সৃষ্টি করবে। আর্থিক টান দেখা দিলেও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। অন্যের অপ্রিয় হয়ে কথা শুনবেন। নিকট কারও সঙ্গে মতবিরোধ দেখা দেবে। কর্মক্ষেত্র চলনসই।

কন্যা: কর্মক্ষেত্র কিছুটা উদ্বেগ সৃষ্টি করবে। উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে সামান্য আর্থিক উন্নতি ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। নিকট আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা ও পরিবারে কারও সাথে মতবিরোধ দেখা দেবে। বন্ধু সঙ্গ আনন্দ ও কোথাও আতিথ্যগ্রহণ করবেন।

তুলা: কোনও ঘটনা মানসিক উদ্বেগ সৃষ্টি করলেও দিনটা আনন্দবর্ধক। কোনও সুসংবাদ লাভ। বন্ধু কিংবা আত্মীয়ের বাড়িতে আতিথ্য গ্রহণ করবেন। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ দেখা দেবে। আয় ও আর্থিকক্ষেত্র আশানুরূপ আলো দেখাবে না।

বৃশ্চিক: কোনো কাজেই তেমন উৎসাহ পাবেন না। মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা থাকবে। টুকটাক অর্থ হাতে এলেও আর্থিক টান রয়ে যাবে। শারীরিক আমেজ নষ্ট হবে। আয়ের ক্ষেত্র নৈরাশ্যজনক। ঘনিষ্ঠজনের জন্য দুশ্চিন্তা ও গৃহে মতবিরোধজনিত অশান্তি দেখা দিতে পারে। কোনও কাজে বেড়িয়ে অযথা ঘোরাঘুরি ও অর্থ ব্যয় হবে।

ধনু: মানসিক দ্বিধা ও দ্বন্দ্বের মধ্যে দিনের অধিকাংশ সময় বিমূঢ় থাকবেন। কর্মক্ষেত্র আগের তুলনায় আংশিক শুভ হলেও মেজাজ পাবে না। আর্থিক টানাটানির অবসান ঘটবে। নতুন যোগাযোগ ও বন্ধুর সাহচর্য আনন্দ দেবে। অযথা অর্থ ব্যয় ও পারিবারিক ব্যাপারে হঠাৎ কলহ দেখা দেবে।

মকর: মানসিক অস্থিরতার মধ্যেও দিনটা আনন্দবর্দ্ধক। কর্মক্ষেত্রের পরিবেশ উদ্বেগসূচক। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোনও চাঞ্চল্যকর সংবাদ পেতে পারেন।

কুম্ভ: দিনটা শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটাবে। বুদ্ধিজীবীদের কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি। নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে। হঠাৎ কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কোনও স্বজনের জন্য দুর্ভাবনা দেখা দেবে।

মীন: কর্মক্ষেত্র চলনসই। আর্থিক টানাটানির অবসান ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। অন্যের অপ্রিয় হয়ে কথা শুনবেন। নিকট কারও সঙ্গে মতবিরোধজনিত অশান্তির সৃষ্টি হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments