HomeTop Newsজাঁকিয়ে শীতের অপেক্ষা আর কতদিন? আগামী কয়েক দিনে আবহাওয়ায় কী পরিবর্তন?

জাঁকিয়ে শীতের অপেক্ষা আর কতদিন? আগামী কয়েক দিনে আবহাওয়ায় কী পরিবর্তন?

বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব কাটতেই ফিরবে শীত? মঙ্গলবার থেকে নামতে পারে তাপমাত্রার পারদ!

ওয়েব ডেস্ক : দুর্যোগপূর্ণ মেঘ সরে যেতেই অবশেষে বাংলায় ফিরছে শীতের আমেজ। সোমবার থেকেই রাজ্যের আবহাওয়ায় আসতে পারে বড়সড় বদল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা প্রবল।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আজ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কমতে পারে তাপমাত্রাও। বর্তমানে কলকাতার রাতের তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও শুক্রবারের মধ্যে তা কমে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। শীতের আমেজ ফেরার আগে সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া।

তবে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই আপাতত। ভোরের দিকে উপকূলীয় জেলা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ফাঁকা এলাকায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর পরে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া ও পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবারের পর থেকে ওই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নামতে পারে। উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments