ওয়েব ডেস্ক: সাতসকালে কাঁপল উত্তরবঙ্গ, কাঁপল ৫ দেশ।প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল। নেপাল, সিকিম সীমান্তের কাছে ৫.৪ মাত্রার জোরাল ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে দু’দফায় কেঁপে উঠল দার্জিলিং, সিকিম, শিলিগুড়ি-সহ বিস্তীর্ণ এলাকা
মঙ্গলবার সকাল ৭টা নাগাদ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়। কেঁপেছে সিকিম, ভুটান, বিহার এবং বাংলাদেশের কিছু অংশও।
জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব নেপাল। সকাল ৭টা ২ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। ভূমিকম্পের প্রাথমিক কেন্দ্র নেপালের কোশি প্রদেশের তাপলেজুং জেলার লেলেপ থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। এলাকাটি সিকিম সীমান্তের কাছাকাছি। দার্জিলিং, শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। নেপালের ভূমিকম্পে মৃদু দুলে উঠেছে বিহার, ভুটান এবং বাংলাদেশের কিছু এলাকাও।
EQ of M: 5.3, On: 24/11/2026 07:02:47 IST, Lat: 27.855 N, Long: 87.909 E, Depth: 20 Km, Location: Nepal.
For more information Download the BhooKamp App
https://t.co/5gCOtjdtw0
@DrJitendraSingh
@OfficeOfDrJS
@tummalasrini
@GSuresh_NCS
@ndmaindia https://t.co/o4blj0JeYD— National Center for Seismology (@NCS_Earthquake) November 24, 2026
আরও পড়ুন
সাতসকালে এই ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন উত্তরবঙ্গের বাসিন্দারা। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে অনেকেই ভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকী সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।




