HomeTop Newsবেআইনি গোহত্যা করলে কড়া ব্যবস্থা, অনুমোদিত স্লটার হাউস নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

বেআইনি গোহত্যা করলে কড়া ব্যবস্থা, অনুমোদিত স্লটার হাউস নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

‘গোমাতাকে কাটতে দেব না’, নবান্ন থেকে কড়া বার্তা শুভেন্দুর! গোশালাগুলিকে বছরে ১ লক্ষ টাকা

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে গোহত্যা বন্ধে কড়া পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে কোনওভাবেই গোমাতাকে হত্যা করতে দেওয়া হবে না। একইসঙ্গে গোশালাগুলির জন্য বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্যের ঘোষণাও করেন তিনি। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘গোকুল মিশন’।

শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে ইতিমধ্যেই ১৯৫০ সালের West Bengal Animal Slaughter Control Act রয়েছে। কিন্তু আইন থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় গোপনে বেআইনি পশুহত্যার অভিযোগ উঠছে। সেই প্রবণতা রুখতে আরও কঠোর আইন আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। বেআইনি পশুহত্যার খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বয়স্ক ও অসুস্থ গরুর দেখভাল, চিকিৎসা এবং রক্ষণাবেক্ষণের জন্য গোশালাগুলিকে বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। ঠিকভাবে গরুর প্রতিপালন করলে প্রতি বছর এই অনুদান পাওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বনরাকসের ষড়যন্ত্রে ফাঁস প্রেম! সচিবজির বিয়ের জেদ আর রিঙ্কির কাণ্ডে জমজমাট ‘পঞ্চায়েত ৫’

রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের মাধ্যমে এই প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছে। দেশীয় গবাদি পশুর সংরক্ষণ, উন্নত প্রজাতির গরুর প্রতিপালন এবং দুগ্ধ উৎপাদন বাড়ানোর লক্ষ্যেও এই উদ্যোগ নেওয়া হচ্ছে। দুগ্ধপ্রদানকারী গরু কেনার জন্যও প্রকল্পের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

স্লটার হাউস কি বন্ধ হয়ে যাবে?

এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন, বেআইনি গোহত্যা এবং অনুমোদিত স্লটার হাউসে আইন মেনে পশু জবাই করা এক বিষয় নয়। অনুমোদিত স্লটার হাউসে আইন অনুযায়ী যে পশু জবাইয়ের অনুমতি রয়েছে, তা করা যাবে। তবে আইন অমান্য করে গোপনে পশুহত্যা বরদাস্ত করা হবে না।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments