ওয়েব ডেস্ক: আজ নবমী। কেমন কাটবে মেষ থেকে মীন রাশির জাতক-জাতিকাদের দিন।
মেষ: কোনও ব্যাপারে মনটা ভারাক্রান্ত থাকবে। কোনও ব্যাপারেই স্থির সিদ্ধান্তে আসতে পারছেন না – মানসিক অবস্থা সেরকম পর্যায়ে যেতে পারে। কর্মক্ষেত্র রসিকতা করবে।
বৃষ: মানসিক দিক থেকে চাপা একটা দুশ্চিন্তা বর্তমান থাকলেও দিনটা মোটামুটি আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। আয়ের ক্ষেত্র হতাশা সৃষ্টি করবে। ব্যয় বাড়বে প্রবল। কর্মক্ষেত্র গতানুগতিক। টুকটাক অর্থ হাতে আসবে। কোনও শুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ।
মিথুন: অভাবনীয় কোনও যোগাযোগ কর্ম কিংবা আর্থিক উন্নতির সহায়ক হতে পারে। তবে মাঝে মাঝে মনের দুর্বলতা আসবে। শারীরিক ম্যাজমেজে ভাব দেখা দেবে। কোনও সুসংবাদ পাবেন। আত্মীয় কিংবা বন্ধুর বাড়ি বেড়াতে যাবেন।
কর্কট: মানসিক দুশ্চিন্তা ও দুর্ভাবনা বৃদ্ধি পেলেও মানসিক প্রফুল্লতায় দিনের অধিকাংশ অতিবাহিত হবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে চলনসই। দেহ সাময়িক আমেজ নষ্ট করবে। কয়েকজন মিলে কোথাও বেড়াতে যাবেন। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি।
সিংহ: মানসিক দুশ্চিন্তা বাড়লেও পূর্বের তুলনায় আয় ও যোগাযোগ বাড়বে। অপ্রত্যাশিত ভাবে কিছু অর্থ হাতে আসবে। কারও সাথে অযথা কথা কাটাকাটির সৃষ্টি হবে। পারিবারিক ব্যাপারে অশান্তির সৃষ্টি হবে।
কন্যা: মানসিক চাপ কিছুটা কমবে। কর্মক্ষেত্র উদ্বেগসূচক। আর্থিক ও আয় নিতান্ত চলনসই। আত্মীয়ের গৃহে আতিথ্যগ্রহণ ও কোথাও বেড়াতে যাবেন। কারও অনুরোধ রক্ষা ও কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। শরীর ও মনের শান্তি নষ্ট হবে।
তুলা: দিনটা অতীত স্মৃতিচারণে কাটবে। সামান্য আয়বৃদ্ধি ও কর্মক্ষেত্রে সাময়িক কোনও যোগাযোগ সুফলদায়ক হবে। পারিবারিক শান্তি নষ্ট। কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। গৃহে দূর স্বজনের আগমন। কোনও ঘটনায় মনোতৃপ্তির অভাব।
বৃশ্চিক: বিচ্ছিন্ন ঘটনার সমন্বয়ে অধিকাংশ সময় মানসিক ভাবে বিব্রতবোধ করবেন। নিকট আত্মীয় কিংবা বন্ধুর ব্যবহার মনকে বিষাদাছন্ন করে তুলবে। কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। আর্থিক অনটন বর্তমান থাকবে। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে।
ধনু: মানসিক বিষণ্ণতার মধ্যেই দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। বিচ্ছিন্ন ঘটনায় মানসিক ও পারিবারিক শান্তি নষ্ট হবে। আয় ও কর্মক্ষেত্র হতাশার সৃষ্টি করবে। আর্থিকটানও কিছুটা রয়ে যাবে। কারও কথা রক্ষার্থে কোথাও যেতে পারেন। কোনও ঘটনায় হেয় প্রতিপন্ন হতে পারেন।
মকর: কর্মক্ষেত্র গতানুগতিক নৈরাশ্যপূর্ণ। আর্থিক টান পড়লেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। গৃহে অশান্তির পরিবেশ। মানসিক শান্তির অভাব। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। উচ্চপদস্থ অথবা বয়স্ক ব্যক্তির বিরূপভাজন হবেন। গৃহে দূর স্বজনের আগমন। কোথাও বেড়াতে যাবেন।
কুম্ভ: দিনটা যোগাযোগের পক্ষে অনুকূলে। মানসিক চাপ আগের তুলনায় অনেক কমবে। আর্থিক দিক থেকে সামান্য যোগাযোগ বৃদ্ধি। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। ভালো কথা বললেও খারাপ হয়ে দেখা দেবে। শরীর একপ্রকার চলনসই।
মীন: শারীরিক অস্বস্তির কারণে কোনও পরিকল্পনা ব্যর্থ হতে পারে। দিনের অধিকাংশ সময় মানসিক বিষণ্ণতার মধ্যে কাটবে। কোনও আত্মীয়ের সাথে মনোমালিন্য ও ঝগড়ার সৃষ্টি হবে। কোনও ব্যাপারে মানসিক আঘাত পেতে পারেন। মানসিক উৎকণ্ঠা ও উদ্বিগ্নতা দেখা দেবে। কর্মক্ষেত্র ও আর্থিক অসুবিধার আংশিক সমাধান হবে।




