ওয়েব ডেস্ক: চলছে উৎসবের মরসুম। সদ্য শেষ হয়েছে দুর্গা পুজো।শারদোৎসবে কয়েকদিন ধরে হয়েছে দেদার খানাপিনা। সামনেই আসতে চলেছে কালীপুজো, দীপাবলি উৎসব, ভাইফোঁটা। ওই সময়েও ঘরোয়া পার্টি, বন্ধুবান্ধবের বাড়িতে হইহুল্লোড় লেগেই থাকবে। কখন মিষ্টি, কখনও ভাজাভুজি আবার কখনও বাইরে খেতে গিয়ে পেট যে কখন ভরে যায় খেয়ালই থাকে না।
কিন্তু উৎসবের মরসুম পেরলেই শুরু হয় চিন্তা। পেট ভার, গ্যাস, পেটফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। শরীরের হাল ফেরাতে অনেকে কড়া ডায়েট করেন, কেউ আবার নানা রকম পানীয় খেয়ে শরীর থেকে সমস্ত ক্ষতিকর পদার্থ বার করে দেওয়ার চেষ্টা করেন। বিশেষজ্ঞ পুষ্টিবিদরা দিয়েছেন কিছু পরামর্শ, ভালো থাকার টিপস।
আরও পড়ুন:
- অতিরিক্ত মদ্যপান- উৎসবের সময় অতিরিক্ত মদ্যপান করলে শরীর খারাপ হতে পারে। পুষ্টিবিদদের মতে, ৪ ঘন্টা মেথি ভিজিয়ে রাখা জল ও ভেজানো মেথি খাওয়া যেতে পারে খালি পেটে।
- অতিরিক্ত মিষ্টি- অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে শর্করা বৃদ্ধির প্রবণতা দেখা দেয়। এক্ষেত্রে সহায় হতে পারে অ্যাপেল সাইডার ভিনিগার। পুষ্টিবিদরা দুপুরে ও রাতে খাবার খাওয়ার ১৫ মিনিট আগে এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার জলে মিশিয়ে খাবার কথা বলছেন।
- অতিরিক্ত বাইরের খাবার- পুজোর সময় একটানা বাইরের তেলযুক্ত মশলাদার খাবার খাওয়ার ফলে পেট ফাঁপার প্রবণতা দেখা দেয়। পুষ্টিবিদদের পরামর্শ, জোয়ান, জিরে, মৌরি মোশানো গরম জল খেলে হজমের সহায়তা হয়।
- অতিরিক্ত ময়দা- ময়দার তৈরি খাবার বেশি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। এক চামচ চিয়া বীজ গরম জলে ভিজিয়ে শোবার আগে খেলে উপকার মেলে।
Disclaimer: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য ও পরামর্শ কেবল সাধারণ সচেতনতা ও শিক্ষার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এটি কোনওভাবেই একজন নিবন্ধিত চিকিৎসকের বিকল্প নয়। আপনার স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো সমস্যা, লক্ষণ বা চিকিৎসার জন্য সর্বদা সরাসরি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এই তথ্যের ওপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ কোনো দায়ভার বহন করবে না।




