Homeদেশ২৬/১১-এর অজানা নায়কেরা, আধুনিক অস্ত্রের সামনে অসম লড়াই

২৬/১১-এর অজানা নায়কেরা, আধুনিক অস্ত্রের সামনে অসম লড়াই

সে রাতের লড়াই ছিল চরম অসম

বরুণ চক্রবর্তী 

২০০৮ সালের ২৬ নভেম্বর। রাত তখন প্রায় সাড়ে ৯ টা। আরব সাগরের বুকে চিরাচরিত ব্যস্ততার ডুবে আরবসাগরের তীরে স্বপ্ননগরী মুম্বই। ছত্রপতি শিবাজী বাস টার্মিনাসে ঘরে ফেরার ব্যস্ততায় সাধারণ মানুষ। ক্যাফে লিওপোল্ডে বন্ধুদের আড্ডা, তাজমহল প্যালেসে আলোর ঝলকানি। ঠিক সেই মুহূর্তে বিনা মেঘে বজ্রপাতের মত নেমে আসে আতঙ্কের বিভীষিকা। সন্ত্রাসবাদীদের এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হয় বাণিজ্য নগরীর রাজপথ।

সেই কালো রাতের ইতিহাসে হেমন্ত কারকারে, অশোক কামতে, বিজয় সালসকর কিংবা তুকারাম ওম্বলের মতো বীর অফিসারদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। কিন্তু সেই রক্তাক্ত রাতে মুম্বই পুলিশের উর্দি গায়ে এমন কিছু পুলিশকর্মী বুক চিতিয়ে মুম্বইবাসীর পাশে দাঁড়িয়ে ছিলেন, তাঁদের কথা খুব একটা সামনে আসেনি। তাঁরাই হলেই সেই রাতের আজানা নায়ক।

নামের তালিকায় প্রথমেই আসে মুকেশ যাদবের নাম। তিনি কোন উচ্চপদে আসিন পুলিশকর্মী ছিলেন না। সামান্য ভেতনভুক হোমগার্ড মর্যাদার পুলিশকর্মী ছিলেন। সিএসটি স্টেশনে যখন প্রতিবেশি দেশ মদতপুষ্ট জঙ্গিরা নির্বিচারে গুলি চালাচ্ছে তখন নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ তাঁর ছিল। কিন্তু মুকেশ পালিয়ে যাননি। নিরস্ত্র অবস্থায় প্রায় ৫০ জন সাধারণ মানুষকে নিরাপদ স্থা্নে পৌঁছে দিয়ে ছিলেন। নাগিরকদের বাঁচাতে নিজের বুক পেতে দিয়েছিলেন তপ্ত বুলেটের সামনে।

অন্যদিকে কামা হাসপাতালের সামনে চলছিল অন্ধকার গলিতে চলছিল আর এক অসম লড়াই। এনকাউন্টার স্পেশালিস্ট বিজয় সালাসকারের দীর্ঘ এক দশকের ছায়াসঙ্গী ও গাড়ি চালক ছিলেন অরুণ চিত্তে। জঙ্গিদের অতর্কিত আক্রমণে গাড়ির ভিতের শীর্ষ অফিসারেরা যখন গুলিবিদ্ধ হচ্ছেন তখন নিজের প্রাণের মায়া ত্যাগ করে গাড়ি ঘুরিয়ে তাঁদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন অরুণ। স্টিয়ারিং হাতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে শহীদ হন তিনি।

কালো রাতে তাজ হোটেলের ভিতরেও লেখা হয়েছিল আর এক বীরগাথা। এনএসজি কমান্ডোরা পৌঁছনোর আগেই স্টেট রিজার্ভ ফোর্সের তরুণ সদস্য রাহুল শিন্ডে নিজের হাতে থাকা সামান্য থ্রি নট থ্রি রাইফেল নিয়ে কয়েকজন সঙ্গীর সঙ্গে দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়েন জঙ্গীদের মাঝে। রাহুলের এই অদম্য প্রতিরোধের কারণেই হোটেলের ভিতরে থাকা বহু অতিথি প্রাণ নিয়ে বেড়িয়ে আসতে পারেন।

২৬/১১ রাতের লড়াই ছিল চরম অসম। একদিকে ছিল বুলেট প্রুফ, আধুনিক একে ৪৭ রাইফেল, গ্রেনেড ও স্যাটেলাইট ফোনে সজ্জিত প্রশিক্ষিত সন্ত্রাসবাদীরা। আর অন্যদিকে মুম্বই পুলিশের সাধারণকর্মীদের হাতে ছিল সামান্য থ্রি নট থ্রি রাইফেল কিংবা নিছক একটি লাঠি।

ইতিহাসের পাতায় এই সমস্ত অজানা নায়কদের নাম হয়ত সব সময় লেখা থাকে না। কিন্তু তাঁদের রক্তের বিনিময়েই সেদিন বড় ধ্বংসযজ্ঞ থেকে লক্ষা পেয়ে ছিল মুম্বই। আজও শহরের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ভোরের আলোয় তাঁরা অমর হয়ে আছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments