Homeকলকাতামা বড় চঞ্চলা, হাত বাঁধা থাকে শিকলে

মা বড় চঞ্চলা, হাত বাঁধা থাকে শিকলে

জাগ্রত ডাকাত কালীর পুজো

ওয়েব ডেস্কঃ মা বড় চঞ্চলা। রাতে তিনি চলাফেরা করেন। তাই মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয় মাকে। কলকাতার চেতলা অঞ্চলের ১৯বি ,চেতলা হাট রোডে অবস্থিত ডাকাত কালী মন্দির। বহু ভক্ত এই মন্দিরে পুজো দিতে আসেন। জনশ্রুতি রয়েছে রঘু ডাকাত করতে যাওয়ার আগে নিজের আরাধ্য কালীকে শিকলে বেঁধে রাখতেন, যাতে দেবী মন্দির ছেড়ে না যেতে পারেন। সেই কাহিনী অনুসারেই চেতলার কালীর হাত শিকলে বাঁধা।

১৯৬৮ সালে চেতলার ডাকাত কালী মূর্তি প্রতিষ্ঠা করা হয়। রঘু ডাকাতের আরাধ্য মা কালীর প্রতিমার আদলে মায়ের মূর্তি তৈরি করা হয়। এছাড়াও বেশ কয়েকটি গল্প কথিত আছে এই ডাকাত কালীকে নিয়ে। তারকেশ্বর অঞ্চলের দুই ডাকাত নীলু ও ভুলুর গল্প মিশে রয়েছে কলকাতার এই কালী মন্দিরের সঙ্গে।জড়িয়ে গিয়েছেন মা সারদাও। শোনা যায় তারকেশ্বর যাওয়ার সময় দুই ডাকাত মা সারদাকে ধরে নিয়ে যায় তাদের ডেরায়। অথচ দেবীর কী লিলা, ডাকাতরা দেখে মাকে যেখানে বেঁধে রাখা হয়েছিল সেখানে বসে আছেন স্বয়ং মা কালী। ডাকতদ্বয়ের বোধদয় হয়, মা সারদাকে তাঁরা ছেড়ে দেন। প্রতিষ্ঠা করেন কালী মন্দির। সেই কালীর অনুরূপেই নাকি তৈরি চেতলার ডাকাত কালী।

ইতিহাস-বিশ্বাসের সাক্ষী! ঐতিহ্যের মুকুট বর্গভীমা মন্দিরে

সাধারণ মানুষের বিশ্বাস মা এখানে বড় জাগ্রত। মায়ের কাছে মানত করেন বহু মানুষ। মানত পূর্ণ হলে আবার এসে মন্দিরে পুজো দিয়ে যান। প্রত্যেক অমাবস্যায় ধুমধাম করে হয় পুজো। কালীপুজোতেও থাকে বিশেষ আয়োজন। আজও বহু ভক্ত ভীড় জমান খাস কলকাতার বুকে এই ডাকাত কালী মন্দিরে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments