HomeLive Updatesআওয়ামি লিগকে রুখতে মরিয়া তারেক, আট জেলায় মোতায়েন সেনা, বন্ধ ভিসা সেন্টার

আওয়ামি লিগকে রুখতে মরিয়া তারেক, আট জেলায় মোতায়েন সেনা, বন্ধ ভিসা সেন্টার

অশান্তিতে ইন্ধনের জন্য সরাসরি হাসিনার দিকে আঙুল তুলল বিএনপি

ওয়েব ডেস্ক: ফের হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। একদিকে শেখ হাসিনার ফেরার জল্পনা ও অন্যদিকে পোশাক শিল্পের শ্রমিকদের বিক্ষোভ, আবার অন্যদিকে প্রতিশোধের আগুন বিএনপির। সব মিলিয়ে গৃহ অশান্তিতে বিদ্ধ বাংলাদেশ। বিএনপি সরকারের আসার কিছু মাসের মধ্যেই কঠিন পরিস্থিতির সম্মুখীন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিস্থিতিতে অশান্তিতে ইন্ধনের জন্য সরাসরি হাসিনার দিকে আঙুল তুললেন বাংলাদেশে ক্ষমতাসীন দল বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব রাহুল কবির রিজভি। তিনি দাবি করেছেন, দেশ জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নতুন আন্দোলন গড়ে তুলতে চান হাসিনা। তার জন্য ‘লাশ’ প্রয়োজন তাঁর। সেই কারণেই এত অশান্তি হচ্ছে চারদিকে। অন্যদিকে হাসিনা প্রত্যাবর্তনের আগে যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ তা সামলাতে না পেরে ঘুরিয়ে ভারতকে দুষছেন তারেক রহমান।

বাংলাদেশে ‘নিষিদ্ধ’ আওয়ামি লিগের সাম্প্রতিক হামলা রুখতে মরিয়া তারেক রহমানের সরকার। আটটি জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আরও সেনা। বিশেষ করে রাজধানী ঢাকা ও গোপালগঞ্জের দিকে আলাদা করে নজর রাখা হয়েছে। উল্লেখ্য, এক প্লাটুনে তিরিশ থেকে চল্লিশ জন জওয়ান থাকেন। হাসিনার বাংলাদেশে ফেরার জল্পনার মধ্যেই দিকে দিকে ছড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুন।বিশেষত গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলার যেভাবে অবনতি হচ্ছে, তাতে উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে।এই পরিস্থিতিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি বিজ্ঞপ্ততিতে বলা হয়েছে, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজিপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

সীমাবদ্ধতা কাটিয়ে চ্যালেঞ্জকে আমি চ্যালেঞ্জ করি! বিকশিত ভারতের আশ্বাস দিয়ে মন্তব্য মোদির

পদ্মপাড়ে বিএনপি ক্ষমতায় আসার কিছুমাসের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। এ সবের মধ্যেই তাত্‍পর্যপূর্ণ ভাবে কলকাতা ও শিলিগুড়িতে ভিসা সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। বাংলাদেশের সংবাদমাধ্যম-এর প্রতিবেদন অনুযায়ী,আগামী ৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়িতে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র। এই দুই কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা DU Digital Global Limited-এর সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে ওই সংস্থার সঙ্গে চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়িতে DU Digital Global Limited পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলি আর চালু থাকবে না। আওয়ামী লিগের উত্থানের পিছনে বিদেশের মাটি থেকে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের নাম না নিয়েও সীমান্তের ওপারের একটি দেশের দিকে ইঙ্গিত করেছেন তিনি। তাঁর অভিযোগ, বিদেশে বসে থাকা শেখ হাসিনার সমর্থকরা নিজেদের প্রভুদের খুশি করতে বাংলাদেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাতটি স্পর্শকাতর জেলায় প্রায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ সরকার।বিএনপি-র লালমনিরহাট জেলা শাখার একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, ‘দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতি বন্ধ করেননি শেখ হাসিনা ও তাঁর সমর্থকরা।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments